আমার বৈশাখ

বউ গিয়েছে বাপের বাড়ি
বিজু উৎসবে
পান্তা ইলিশ পেয়াজ মরিচ
কেমনে কি হবে?
নতুন জামা, পাঞ্জাবীরও
হয়নি ভাজ খোলা
জুতোজোড়া বাক্সবন্দী
স্যু র্যাকে তোলা।
আলসেমীতে ছায়ানটে
হয়নি যাওয়া আজ
গাইছি একা,” ধরায় করো
হে সুন্দর বিরাজ-
যতো আছে জীর্ন , জঞ্জাল
ধুয়ে মুছে যাক
মংগল বয়ে আনুক বিজু,
পহেলা বৈশাখ।”
- Advertisement -

Read More

Recent