লাগবে না আর কেনাকাটা

ছবিইতিনি ডিলোরেক্স আনপ্লাশ

‘বিদেশ থাকি বলে ভাগ্য
গিয়েছিল ঝুলে’
ছড়ায় ছন্দে মনের আক্ষেপ
দিয়েছিলাম তুলে।
ক’দিন বাদে ঢাকা হতে
বোন সাবিনা সাবি
পাঠালেন শার্ট, বউ পাঠালো
পায়জামা পাঞ্জাবি
ঈশিতাদি’ নিয়ে এলেন
পাঞ্জাবি এবং শার্ট
নীলার দেয়া গেঞ্জিও বেশ
মানিয়েছে ফিটফাট।
ভাবছি এখন উৎসব এলে
লিখবো শুধু ছড়া
গিফট আসবে, লাগবে না আর
কেনাকাটা করা!

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Read More

Recent