কানাডায় ৩০০ গাড়ি প্রত্যাহার করছে পোর্শে

কানাডায় ৩০০ গাড়ি প্রত্যাহার করছে পোর্শে

পোর্শের নির্দিষ্ট কিছু গাড়ি না চালানোর জন্য মালিকদের প্রতি আহ্বান জানাচ্ছে ট্রান্সপোর্ট কানাডা। হুইল সংক্রান্ত সমস্যার কারণে এই আহ্বান জানিয়েছে সংস্থাটি।

২০২৪ এর ৯১১ টার্বো, ৯১১ টারগা, ৯১১ কারেরা, ৯১১ জিটি৩ এবং ৭১৮ স্পাইডার মডেলের ৩৩২টি গাড়ি এর আওতায় আছে। এগুলোতে ঐচ্ছিক সেন্ট্রাল লকিং হুইল আছে।

- Advertisement -

টান্সপোর্ট কানাডা এক নোটিশে বলেছে, নির্দিষ্ট কিছু গাড়ির সেন্টার হুইল লক সঠিকভাবে উৎপাদিত না হয়ে থাকতে পারে। এ কারণে এসব হুইল লক ভেঙে যেতে পারে এবং যার ফলে হুইল গাড়ি থেকে আলাদা হয়ে পড়তে পারে। এর ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি অন্য চালকদের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। নিরাপত্তা সংক্রান্ত এই ঝুঁকি হ্রাস করতে ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত পোর্শে এসব গাড়ি না চালানোর জন্য চালকদের পরামর্শ দিয়েছে।

পোর্শে বলেছে, এসব গাড়ির মালিকদের মেইলের মাধ্যমে এ ব্যাপারে জানানো হয়েছে। সেই সঙ্গে গাড়িগুলো ডিলারশিপের কাছে পাঠিয়ে দিতে বলা হয়েছে, যেখানে সেন্টার হুইল লক মেরামত করা হবে।

এ ব্যাপারে কারো মনে কোনো প্রশ্ন থাকলে পোর্শের সঙ্গে ১-৮০০-৭৬৭-৭২৪৩ নাম্বারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -

Read More

Recent