
দেশে মানুষ ভাল আছে, জানেন কিছু?
আপনি থাকেন দূরে,
মানুষ আছে হাসিখুশি, কোন কিছুর
অভাব নেই দেশজুড়ে।
আমরা থাকি কাছাকাছি,জানি সবই,
খায় সবাই পেটপুরে।
কে বলেছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি?
কোন সে বেকুব, গাধা?
বাজারে নেই চালের অভাব, ডালের অভাব
রসুন, পেঁয়াজ,আদা।
ধুর, তেল নাকি যায় না পাওয়া? মিথ্যে বলে
কিছু হারামজাদা।
দেশে এখন মানুষ আছে মহাসুখে
কাপড়চোপড় পিন্দা,
ষোল কোটি জনগনকে খাইয়ে দাইয়ে
আমরা রাখছি জিন্দা!
সুখে থাকতে ভুতে কিলায়? সারাজীবন
করে গেলেন নিন্দা।
মন্ট্রিয়ল, কানাডা
- Advertisement -
