কোনো ব্যক্তির ঘৃণাত্মক কর্মকান্ডের মধ্য দিয়েই কেবল ইসলামোফোবিয়ার প্রকাশ ঘটে না

Man in a suit speaks at a podium during a conference; audience sits at tables, banner on the left shows the Canadian Muslim Public Affairs Council logo and name.
কানাডিয়ান মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল বলেন বছরের পর বছর ধরে গবেষণা পরামর্শ ও জনপ্রতিশ্রুতি সত্বেও কানাডার মুসলমানরা অব্যাহতভাবে বৈষম্য হেনস্থা সহিংসতা ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন

অন্টারিওতে ভয়াবহ হত্যাকান্ডের প্রায় পাঁচ বছর পর জাতীয় পর্যায়ের একটি মুসলিম সংগঠন ইসলামোফোবিয়া মোকাবিলায় অতীতের সুপারিশ পরিপালনের জন্য অটোয়ার প্রতি আহবান জানিয়েছে। কানাডিয়ান মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান খালেদ আল-রাজ্জাক বলেন, বছরের পর বছর ধরে গবেষণা, পরামর্শ ও জনপ্রতিশ্রুতি সত্তে¡ও কানাডার মুসলমানরা অব্যাহতভাবে বৈষম্য, হেনস্থা, সহিংসতা ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন।

তিনি বলেন, কোনো ব্যক্তির ঘৃণাত্মক কর্মকান্ডের মধ্য দিয়েই কেবল ইসলামোফোবিয়ার প্রকাশ ঘটে না, বৃহত্তর পরিসরে সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়েও এর প্রকাশ ঘটে। এর মধ্য দিয়ে তারা ধারাবাহিক ক্ষতির শিকার হন এবং মুসলিম সম্প্রদায়ের অধিকার হরণ করা হয়।

- Advertisement -

অন্টারিওর লন্ডনে ট্রাকচাপায় আফজাল পরিবারকে হত্যার পঞ্চম বার্ষিকীর মাত্র কয়েকদিন আগে বৃহস্পতিবার পার্লামেন্ট হিলে তিনি এই বক্তব্য দেন।

হামলাকারী চার কাউন্ট হত্যা, এক কাউন্ট হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। প্রথাগত মুসলিম পোশাক পরিহিত একটি পরিবারের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেওয়ার পর এসব অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি।

আল-রাজ্জাক বলেন, আমাদের লন্ডনের পরিবারটির ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কানাডাজুড়ে মুসলিম কমিউনিটিগুলো দীর্ঘদিন ধরে যে শঙ্কায় ছিল এর মধ্য দিয়ে সেই বাস্তবতা উঠে এসেছে। মুসলিমবিরোধী ঘৃণা প্রতিরোধে অটোয়ার প্রতি আরও কিছু করার আহবান জানিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে তার গ্রুপটি।

প্রতিবেদনে বৈষম্য চিহ্নিতকরণ ও প্রতিরোধে প্রশিক্ষণ শক্তিশালী করতে হাউস ও সেনেট কমিটি উত্থাপিত সুপারিশমালা অনুসরণে ফেডারেল সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।

আল-রাজ্জাক একই সঙ্গে মসজিদ ও মুসলিম স্কুলগুলোর সুরক্ষায় ৪ কোটি ডলার ফেডারেল তহবিল প্রদানের আহŸান জানিয়েছেন। এই তহবিল সম্প্রতি ইহুদি প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ তহবিলে সমানুপাতিক বলে মন্তব্য করেছেন তিনি।

রেজাউল হক : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Read More

Recent