একজন বাস্তববাদী কবি ও কলামিস্ট

আমি একজন কবি ও কলামিস্ট-এর কথা না প্রকাশ করে পারছি না । যার নাম আবুল খায়ের । সে শুধু একজন কবি, কলামিস্ট নন, বহুমুখি প্রতিভা । মানবিক, ভেতরে আলোকিত মানুষ। তার চিন্তা ধারা অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দর । এতো কর্ম ব্যস্ততার মধ্যেও সাহিত্যে অঙ্গনে অবদান রেখে যাচ্ছেন । তার প্রতিটি কবিতা, গল্প, প্রবন্ধ চমৎকার । পাঠকের হৃদয় স্পর্শ করে এমন সব লেখা তার রয়েছে । প্রেমের কবিতাগুলির মধ্য অসামান্য প্রজ্জলন পাঠকের মগ্ন হৃদয়ে সঞ্চারিত হয় অগ্নিদগ্ধ, কোথাও কোন বাঁধা মানেনি । কোথাও টুপটাপ খসে পড়েনি অনুভবের বিন্দু বিন্দু দৌল । তার গ্রন্থে প্রেম দর্শন যার পরতে পরতে ঈশ্বরের আদালতে করুন আর্জি । পৃথিবীর এক অবিনশ্বর অনূতুতি নাম প্রেম, আর প্রেমী? তিনি কে ? তিনি নারী বা পুরুষের অবয়বে, প্রেমের আধাঁর । প্রেম অবিনশ্বর । প্রেম অবিনাশ । কিন্তু দুইই ভয়ংকর দাহ । তার কবিতায় খুঁজে পাওয়া যায় এই সবই । বাস্তববাদী কবি আবুল খায়ের অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তিনি এর যোগ্যতা রাখেন । আমি আপ্লুত তার পুরস্কারের জন্য আনন্দিত । প্রার্থনা করি তার আরো উন্নতির জন্য । কবির প্রতি আমার অন্তরের শুভেচছা ও ভালোবাসা । সবাই ভালো থাকুন। লিখতে থাকুন।

- Advertisement -

ইস্টইয়র্ক, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent