অনুকবিতা

ছবিনিকোলাস মেসিফেট
রাত্রি

তুমি আমার মুগ্ধ প্রেম
তুমি আমার ক্ষমা
তুমি আমার দিনের শেষে
রাত্রি তিলোত্তমা।

বৃষ্টি

- Advertisement -

যেদিন তোমায় প্রথম দেখি
বৃষ্টি ছিল খুব
তোমার চোখে আমার ছায়া
কাঁপছিল নিশ্চুপ।

কষ্ট

আকাশ থেকে কষ্ট নেমে
লেকের জলে ভাসে
আমি তোমায় ধারণ করি
গোপন দীর্ঘশ্বাসে।

মন

আকাশ জুড়ে দেখতে পেলাম
এক পলকের উঁকি
মন বলছে, এই শ্রাবণে
তোমার দিকেই ঝুঁকি।

- Advertisement -

Read More

Recent