কানাডার প্রতি মার্কিন শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে

আগ্রহী এই শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিতে এ সপ্তাহে আমেরিকান নাগরিকদের জন্য গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পুনরায় চালু করেছে

যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করার জন্য ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পুনরায় চালু করেছে। মার্কিন প্রেসিডেন্ট বৈচিত্র, ন্যায্যতা ও অন্তর্ভুক্তি কর্মসূচি বাতিল করায় অধিকাংশ কানাডিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই এই প্রবণতা বাড়ছে।

ব্রিটিশ কলাম্বিয়ার বার্নাবির সিমন ফ্রেজার ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব টরন্টোও আমেরিকান শিক্ষার্থীদের আবেদন বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে। ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রভোস্ট এবং অ্যাকাডেমিকসের ভাইস প্রেসিডেন্ট গ্যাজ আভেরিল বলেন, গত বছর থেকে আমেরিকান শিক্ষার্থীদের আবেদন ২৭ শতাংশ বেড়েছে, যা খুবই তাৎপর্যপূর্ণ।

- Advertisement -

আগ্রহী এই শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিতে এ সপ্তাহে আমেরিকান নাগরিকদের জন্য গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পুনরায় চালু করেছে। আভেরিল বলেন, আমেরিকান শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির পেছনে বেশ কিছু বিষয় কাজ করে থাকতে পারে। কানাডা স্থিতিশীল ও অগ্রসর দেশ হওয়া এর পেছনে একটি কারণ হয়ে থাকতে পারে।

এ ছাড়া কানাডিয়ান ডলারে টিউশন ফি অনেক কম হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বেম কিছু গ্র্যাজুয়েট প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার কারণেও মার্কিন শিক্ষার্থীদের কানাডার প্রতি আগ্রহ বৃদ্ধির পেছনে কাজ করতে পারে। যুক্তরাষ্ট্রে বেশ কিছু বিশ্ববিদ্যালয়কে খাটো করার সমন্বিত চেষ্টা চলছে। বিশেষ ধরনের শিক্ষা থেকে এসব বিশ^বিদ্যালয়কে সরিয়ে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের সরকার বলেছে, হার্ভার্ড ইউনিভার্সিটিকে দেওয়া ২০০ কোটি ডলারের বেশি অনুদান তারা রুদ্ধ করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী ক্যাম্পাস নীতি পরিবর্তনে রাজি না হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

- Advertisement -

Read More

Recent