ডাউনটাউন টরন্টোর আশ্রয়কেন্দ্রে পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে

প্রায় দুই সপ্তাহ পর ডাউনটাউন টরন্টোর একটি আশ্রয়কেন্দ্রে পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে এই এক সপ্তাহ পানির সংকটে পড়ে আশ্রয়কেন্দ্রটি

প্রায় দুই সপ্তাহ পর ডাউনটাউন টরন্টোর একটি আশ্রয়কেন্দ্রে পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে। এই এক সপ্তাহ পানির সংকটে পড়ে আশ্রয়কেন্দ্রটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় হালনাগাদ তথ্যে সিটি কর্তৃপক্ষ জানায়, ব্যাথ্রাস্ট স্ট্রিটের ৫৪৫ লেক শোর বুলভার্ড ওয়েস্টের ২৫৬ শয্যার আশ্রয়কেন্দ্র পরিচালনাকারী হোমস ফার্স্ট তাদের ওয়াশরুম ও শাওয়ারগুলো দুপুর ১টায় নিবাসীদের জন্য পুনরায় খুলে দেয়। মেরামত কার্যক্রম চলবে। তবে পানি সরবরাহে আর কোনো বিঘœ ঘটবে না। যত দ্রুত সম্ভব মেরামত কাজ শেষ করার লক্ষ্যে ২৪ ঘণ্টা কাজ চলবে।

- Advertisement -

সিটি কর্তৃপক্ষ বলেছে, আশ্রয়কেন্দ্রটিতে প্লাম্বিং সমস্যার পাশাপাশি স্যুয়ারেজ বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। এর ফলে বেজমেন্ট প্লাবিত হয়ে পড়ে।

আশ্রয়কেন্দ্রটিতে ব্যবস্থা করা পোর্টেবল টয়লেট, হ্যান্ড ওয়াশিং ও পানির বোতল ভরার স্টেশন আপতকালীন প্রয়োজনে এ সপ্তাহেও থাকবে।

এদিকে পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় কিছু বাসিন্দা হতাশা প্রকাশ করেন। আশ্রয়কেন্দ্রটিতে বসবাসকারী নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যক্তি সিপি২৪কে বলেন, সমস্যাটি ধরা পড়ার ২৪ ঘণ্টা পর্যন্ত ওয়াশরুম খোলা ছিল এবং দ্রুত সেটি ভরে গিয়ে দুর্গন্ধ ছড়ায়। নারীদের জন্য ব্যবস্থা করা তিনটি এবং পুরুষদের জন্য দুটি পোর্টেবল টয়লেটও শনিবার বিকালের আগে আনা হয়নি। আনার পর দ্রুত সেগুলো ভরে যায় এবং পরিস্কার করার জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হয়।

তারা বলেন, পুরো পরিস্থিতি ছিল বিশৃঙ্খল এবং বেজমেন্টে বসবাসকারী কিছু মানুষকে ভবনের অন্য অংশে স্থানে সরে যেতে হয়। ডাইনিং রুমেও অনেকের স্থান হয়। কোথায় তারা গোসল করবে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি তাদের।

সিটি কর্তৃপক্ষ বলেছে, সমস্যাটি নিয়ে হোমস ফার্স্ট নিয়মিত গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। প্রয়োজনীয় তথ্য ও গোসল করতে ইচ্ছুক বাসিন্দাদের পাশর্^বর্তী স্থানে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

আশ্রয়কেন্দ্রটি অস্থায়ী এবং ২০১৯ সালে এটি চালু করা হয়। সিটি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির ভিত্তিতে তৃতীয় পক্ষ আশ্রয়কেন্দ্রটি পরিচালনা করে আসছে।

- Advertisement -

Read More

Recent