
পার্লামেন্ট হিলে ট্রাকের বহর নিয়ে বিক্ষোভকারীদের বিভিন্ন স্মৃতিস্তম্ভ ভাঙচুর ও ঘৃণাত্মক চিহ্ন প্রদর্শন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডকে খুবই বিব্রত করেছে। শনিবার হাজারো ট্রাকার ও সমর্থক বাধ্যতামূলক ভ্যাকসিনেশন ও অন্যান্য জনস্বাস্থ্য বিধিনিষেধেল প্রতিবাদে অটোয়ার ডাউনটাউনে জড়ো হন, যার ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। বিক্ষোভের কারণে স্কুল, শপিং সেন্টার ও ভ্যাকসিনেশন ক্লিনিক বন্ধ করে দিতে হয়।
বিক্ষোভকে ঘিরে বেশ কিছু অপরাধমূলক কর্মকান্ডের তদন্ত করছে পুলিশ। বিভিন্ন স্মৃতিস্তম্ভের অবমাননা, হুমকিমূলক আচরণ ও নগরীর যানবাহনের ক্ষতিসাধন এর মধ্যে অন্যতম। ঘৃণাত্মক চিহ্নসম্বলিত বিভিন্ন সাইন এবং পতাকাও বহন করতে দেখা যায় কিছু বিক্ষোভকারীকে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার বিবৃতি দেন ডগ ফোর্ড। বিবৃতিতে তিনি বলেন, কানাডিয়ান জাতীয়তার কেন্দ্রে রয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার। তবে অটোয়ায় ঘটে যাওয়া কিছু ঘটনায় তিনি খুবই বিবৃত।
ডগ ফোর্ড বলেন, আমাদের সবচেয়ে মর্যাদাপূর্ণ কিছু স্মৃতিস্তম্ভ যেভাবে অবমাননা করার পাশাপাশি স্বস্তিকাসহ অন্যান ঘৃণাত্মক প্রতীক যেভাবে প্রদশন করা হয়েছে তাতে আমি সত্যিই খুব বিবৃত। কানাডায় এর কোনো স্থান নেই। এখনও নেই। আগেও ছিল না। মহামারির অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্খায় সব কানাডিয়ান একাট্টা।
ডগ ফোর্ডের এ বিবৃতির ঘণ্টাখানেক আগেই অন্টারিও লিবারেল নেতা স্টিভেন ডেল ডুকা এক বিবৃতি দেন, যেখানে এর আগে এ ব্যাপারে বক্তব্য না দেওয়ায় প্রিমিয়ারের দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি বলেন, অটোয়ায় ক্ষুব্ধ জনতা ঘৃণাত্মক পতাকা ও প্রতীক নিয়ে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ও টেরি ফক্সের ভাস্কর্য অবমাননা করেছে। কিন্তু ডগ ফোর্ড ও তার কনজার্ভেটিভ পার্টির কাছ থেকে এ ব্যাপারে একটি বাক্যও বলা হয়নি। তাদের বলা উচিত ছিল।
This article was written by Rezaul Haque as part of the Local Journalism Initiative.

