গিগ ওয়ার্কারদের বেতনও ঘণ্টায় ১৫ ডলার

অন্টারিওর শ্রমমন্ত্রী মন্টি ম্যাকনটন এ প্রসঙ্গে বলেন ডসস ওয়ার্কাররা এক সপ্তাহে ১ হাজার ৪০০ ডলার আয় পরের সপ্তাহেই তা ৫০০ ডলারে নেমে আসার অসংখ্য গল্প আমরা শুনতে পাই

অ্যাপভিত্তিক গিগ ওয়ার্কারদের মৌলিক অধিকার সুরক্ষায় অর্থাৎ ন্যুনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার করতে নতুন আইন করেছে অন্টারিও সরকার। সেই সঙ্গে স্বচ্ছতায় আনা হচ্ছে।

ডিজিটাল প্ল্যাটফরম ওয়ার্কার্স’ রাইটস অ্যাক্ট’ শীর্ষক আইনটি রাইড শেয়ারের চালক ও কুরিয়ার কর্মীদের নিয়মিত ন্যুনতম মজুরির নিশ্চয়তা দেবে। এ মজুরি তারা পাবেন বকশিশের বাইরে।

- Advertisement -

অন্টারিওর শ্রমমন্ত্রী মন্টি ম্যাকনটন এ প্রসঙ্গে বলেন, ডসস ওয়ার্কাররা এক সপ্তাহে ১ হাজার ৪০০ ডলার আয় পরের সপ্তাহেই তা ৫০০ ডলারে নেমে আসার অসংখ্য গল্প আমরা শুনতে পাই। কিন্তু কেন এমনটা হচ্ছে তা তারা জানেন না। তাই আমরা একটা স্বচ্ছতা আনতে যাচ্ছি, যাতে করে পদ্ধতিটি কীভাবে কাজ করে এবং কীভাবে তাদেরকে পরিশোধ করা হয় তা তারা জানতে যারেন।

ম্যাকনটন বলেন, ঘণ্টায় ৫ ডলারেরও কম আয়ের কথাও কিছু কর্মীদের কাছ থেকে আমি শুনেছি এবং এ পরিস্থিতি একদমই অগ্রহণযোগ্য। ন্যুনতম আয়ের অধিকার এই প্রদেশের প্রত্যেক কর্মীরই রয়েছে এবং সেটা নিশ্চিতের দায়িত্ব এসব কোম্পানির। তাই ডিজিটাল প্ল্যাটফরমের কর্মীদের মজুরি কীভাবে এবং কখন পরিশোধ করা হবে সেটা যাতে পরিস্কার করা হয় সেজন্য কোম্পানিগুলোকে আইনের আওতায় আনা হচ্ছে।

অন্টারিওতে কাজ-সংক্রান্ত বিরোধ নিস্পত্তির অধিকারও আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ম্যাকনটনের মতে, কর্মক্ষেত্র সম্পর্কিত বিরোধ নিস্পত্তির জন্য অনেক কর্মীকের কানাডার বাইরে যেতে বাধ্য করা হয়, যার ব্যয় বহন করা তাদের পক্ষে কষ্টকর।

তিনি বলেন, এ ধরনের অন্যায় অন্টারিওতে এবং আরও খোলাখুলিভাবে বললে কানাডায় ঘটছে, যা অগ্রহণযোগ্য। কোনো গিগ ওয়ার্কারেরই ন্যুনতম মজুরির কম আয় হওয়া উচিত নয়। নোটিম বা ব্যাখ্যা ছাড়া কোনো গিগ ওয়ার্কারকেই ছাঁটাই করাও উচিত নয়। সেই সঙ্গে কর্মক্ষেত্র সম্পর্কিত বিরোধ নিস্পত্তির জন্য কারও কানাডার বাইরে যাওয়াও কাম্য নয়। এ কারণেই আমরা ব্যবস্থা নিচ্ছি।

প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকার অন্টারিওতে ন্যুনতম মজুরি জানুয়ারিতে ঘণ্টায় ১৫ ডলারে উন্নীত করেছে। লিকার সার্ভিষে নিয়োজিত কর্মীদেরও এর আওতায় নিয়ে আসা হয়েছে। আগে তাদের ন্যুনতম মজুরি ছিল ঘণ্টায় ১২ দশমিক ৫৫ ডলাল। তবে ওই আইনে গিগ ওয়ার্কারদের সে সময় রাখা হয়নি।

This article was written by Rezaul Haque as part of the Local Journalism Initiative.

- Advertisement -

Read More

Recent