
বিশ্বকাপের টিকিটধারীদের স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নেওয়া নিষিদ্ধ করেছে ফিফা। টরন্টোর মেয়র অলিভিয়া চাউ একে নির্ভেজাল পকেট কাটা বলে আখ্যায়িত করেছেন।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এ সপ্তাহে শেষ মুহূর্তে স্টেডিয়াম সংক্রান্ত আচরণ বিধি পরিবর্তন করেছে। এর ফলে ভক্তরা বিশ^কাপ ম্যাচে আর নিজেদের পুনর্ব্যবহারযোগ্য পানিরে বোতল সঙ্গে নিতে পারবেন না।
এই পরিবর্তনের বিষয়ে বৃহস্পতিবার জানতে চাওয়া হলে চাউ বলেন, এটা নিছকই পকেট কাটা। আপনি যখন পানি বহন করতে পারেন তখন কেন আপনাকে পাবির বোতল কিনতে হবে। এটা অনেক সস্তার এবং পরিবেশসম্মত। এটা অগ্রহণযোগ্য। তারা কেবল অর্থ আয়ের চেষ্টা করছে। এরই মধ্যে তারা শত শত কোটি ডলার আয় করেছে। এটা বন্ধ করুন।
ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে ১১ জুন। টরন্টোতে যে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেগুলোর মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে ১২ জুন।
যদিও ফিফা জোর দিয়ে বলেছে, তারা সব খেলোয়াড়, রেফারি, ভক্ত, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের এই সিদ্ধান্ত সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক বাস্তবতার নিরিখে নেওয়া হয়েছে। খেলোয়াড় ও দর্শকদের ঝুঁকি প্রশমন করা, সব দর্শককে একটি নিরাপদ ও দক্ষ অভিজ্ঞতা দেওয়া এবং ফিফা বিশ^কাপ স্টেডিয়ামগুলোতে বাড়তি তাপ প্রশমন ও বিপকল্প হাইড্রেশন কৌশল এর মধ্যে অন্যতম।
ফিফার একজন মুখপাত্র বৃহস্পতিবার বিকালে বলেছেন, নিরাপত্তার কথা বিবচেনায় নিয়ে এসব ভেন্যুর বেশ কয়েকটিতে এরই মধ্যে স্টেডিয়ামের বাইরে থেকে বোতল আনার আগেই থেকেই নিষিদ্ধ। ফিফা কেবল এই বিবেচনা টুর্নামেন্টের সব স্টেডিয়ামের ক্ষেত্রে প্রয়োগ করছে।
রেজাউল হক : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার’
