পোপের ক্ষমা চাওয়ায় তৃপ্ত ফন্টেইন

ফন্টেইন বলেন দীর্ঘ যাত্রার এটা ছিল একটামাত্র পদক্ষেপ ক্ষমা প্রার্থনার জন্য প্রতি পদক্ষেপেই চাপ প্রয়োগ করতে হয়েছেছবিইউঅটোয়া

পোপের কাছে দীর্ঘ প্রত্যাশিত ক্ষমা চাওয়ার দাবি অবশেষে পূরণ হলো। এ সপ্তাহে ভ্যাটিক্যানে আদিবাসী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে ক্ষমা চান পোপ ফ্রান্সিস। এতে তৃপ্তি প্রকাশ করেছেন সাবেক জাতীয় প্রধান ফিল ফন্টেইন।
তবে শুক্রবার পর্যন্তও তিনি শঙ্কায় ছিলেন, যখন পোপ বলেন, আমি খুবই দুঃখিত। সেইন্ট পিটার’র স্কোয়ারে ফন্টেইন বলেন, গত কয়েক বছর ধরে অনেকেই লড়াই করার যে প্রতিজ্ঞা ও সাহস ধরে রেখেছিলেন মুহূর্তটি তারই প্রতিফলন বলে আমার কাছে মনে হচ্ছে। এটা কখনই আশা না হারানোর ব্যাপার।
১৩ বছর আগে তখনকার পোপ বেনেডিক্টের সঙ্গে সাক্ষাতের জন্য চারজন আদিবাসী প্রতিনিধিকে নিয়ে ভ্যাটিক্যানের হলগুলো দিয়ে হেঁটে যান ফিল ফন্টেইন। এরপর আবাসিক স্কুল ব্যবস্থা নিয়ে রোমান ক্যাথলিক চার্চের ভ‚মিকার জন্য পোপকে ক্ষমা চাওয়ার অনুরোধ করেন। বেনেডিক্ট এজন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন।
ফন্টেইন বলেন, দীর্ঘ যাত্রার এটা ছিল একটামাত্র পদক্ষেপ। ক্ষমা প্রার্থনার জন্য প্রতি পদক্ষেপেই চাপ প্রয়োগ করতে হয়েছে।
১ লাখ ৫০ হাজারের মতো আদিবাসী শিশুকে জোর করে আবাসিক স্কুলে ভর্তি করা হয়। এর মধ্যে ৬০ শতাংশ স্কুলই পরিচালিত হতো ক্যাথলিক চার্চের মাধ্যমে। স্কুলের ভেতরে যে নিপীড়ন এতোদিন পর্যন্ত তা ছিল জাতীয় ইস্যু। কিন্তু ১৯৯০ সালে ফন্টেইন তার নীরিবতা ভেঙে ম্যানিটোবার ফোর্ট আলেক্স্যান্ডার রেসিডেনশিয়াল স্কুলের শিক্ষার্থী হিসেবে তার অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, এর পর অনেক কিছুই বদলে গেছে। স্কুলগুলোতে নির্যাতনের বিস্তারিত উল্লেখ করে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন প্রতিবেদন প্রকাশ করেছে। সেই সঙ্গে কানাডা জাতিসংঘে আদিবাসী মানুষের অধিকার সংক্রান্ত ঘোষণার ব্যাপারে বিরোধিতা বন্ধ করেছে।

- Advertisement -

Read More

Recent