টিটিসিতে পুলিশের উপস্থিতি বাড়ছে

ট্রানজিট ব্যবস্থা যাতে অনিরাপদ মনে না হয় সেজন্য টিটিসিতে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে টরন্টো পুলিশছবিটরন্টো পুলিশ

কয়েকটি সহিংস ঘটনার পর যাত্রীদের কাছে ট্রানজিট ব্যবস্থা যাতে অনিরাপদ মনে না হয় সেজন্য টিটিসিতে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে টরন্টো পুলিশ। টিটিসিতে যাত্রী নিরাপত্তা নিয়ে আলোচনার উদ্দেশে টরন্টো মেয়র জন টরি, টিটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিক লিয়ারি ও টরন্টো পুলিশের প্রধান জেমস রেমার বৃহস্পতিবার সকালে বৈঠকে বসেন।

টরন্টো মেয়র পরে সিপি২৪কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, টিটিসিকে নিরাপদ রাখতে টিটিসি সিইও, টরন্টো পুলিশ প্রধান ও আমার যে বিপুল দায়িত্ব রয়েছে সে ব্যাপারে আমরা একমত।

- Advertisement -

বৈঠকের পর দেওয়ার এক বিবৃতিতে তিনি বলেন, আগামী দিন ও সপ্তাহগুলোতে ট্রানজিট ব্যবস্থায় কর্মকর্তাদের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছেন জেমস রেমার।

øুর-ইয়ং স্টেশনে সাবওয়ে ট্রেনের জন্য অপেক্ষারত এক নারীকে রোববার ধাক্কা দিয়ে রেল লাইনে ফেলে দেওয়া হয়। আসন্ন একটি ট্রেন থেকে কোনো রকমে রক্ষা পান তিনি। তার পাজরের একটি হাড় ভেঙে গেলেও গুরুতর আহত হননি। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।

এরপর মঙ্গলবার সেন্ট জর্জ স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষারত এক ব্যক্তির ঘাড়ে কোপায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাইওনিয়ার ভিলেজ স্টেশনে ১২ এপ্রিল সংঘটিত ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকেও পুলিশ খুঁজছে বলে জানিয়েছে। ওই ঘটনায় এক ব্যক্তিকে বেরোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এবং ট্রেন থেকে নামার পর চুরির শিকার হন তিনি। এ ঘটনার পর সমালোচকদের কাছ থেকে ট্রানজিট ব্যবস্থার নিরাপত্তা জোরদারের দাবি ওঠে।

বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে জন টরি বলেন, ট্রানজিট ব্যবস্থা যাত্রী ও কর্মীদের জন্য সব সময়ই নিরাপদ থাকবে। যদিও টিটিসিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ও অনকাক্সিক্ষত ঘটনায় তারা সবাই খুব বিবৃত বলে স্বীকার করেন তিনি।

জন টরি বলেন, ব্যবস্থাটি নিরাপদ। কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়াই লাখো যাত্রী প্রতি বছর যে ব্যবস্থাটি ব্যবহার করছে এটা তারই প্রমাণ। টিটিসিতে সহিংসতা বৃদ্ধির কোনো প্রমাণ না পাওয়ার কথা নিশ্চিত করেছে পুলিশ। জনগণের উদ্বেগ দূরীকরণে পুলিশ তাদের সাধ্যের মধ্যে সব কিছুই করার প্রতিশ্রæতি দিয়েছে। সেই সঙ্গে ব্যবস্থাটি আরও নিরাপদ করার প্রচেষ্টা কখনই বন্ধ করবে না বলেও জানিয়েছে।

- Advertisement -

Read More

Recent