অন্টারিওর শিল্প-সংস্কৃতিতে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি

অন্টারিও লিবারেল পার্টির প্রধান ডেল ডুকা

শিল্প-সংস্কৃতি খাতে ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে অন্টারিওর লিবারেল ও নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। তাদের দাবি, কোভিড-১৯ মহামারির কারণে গ্যালারি ও কনসার্ট বন্ধ হয়ে যাওয়ায় এ খাতে অর্থায়ন আগেই কমে গেছে।

এনডিপি প্ল্যাটফরম অন্টারি আর্টস কাউন্সিল ও অন্টারিও মিডিয়া ডেভলপমেন্ট করপোরেশনের বার্ষিক তহবিলে স্থিতিশীলতা আনার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে শিল্প, সংগীত ও সংস্কৃতির জন্য তহবিল সংরক্ষণের ঘোষণা দিয়েছে লিবারেলরা।

- Advertisement -

লিবারেল নেতা স্টিভেন ডেল ডুকা শনিবার অন্টারিওর মিল্টনে এক সমাবেশে বলেন, শিল্প মাধ্যম আমাদের কমিউনিটিকে অনেক কিছু দিয়ে থাকে। সরকারের এটা পরিত্যাগে সুযোগ নেই এবং তারা খাতটির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। এ কারণেই আমাদের পরিকল্পনায় সুনির্দিষ্ট এ ব্যয়ের বিষয়টি আমাদের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছি।

তহবিল পুনপ্রতিষ্ঠায় বার্ষিক ২ কোটি ৫০ লাখ ডলার খরচ নির্ধারণ করেছে লিবালে পার্টি, ২০২৩-২৪ সাল থেকে যা শুরু হবে। এর বাইরে ৫০ লাখ ডলারের ইন্ডিজেনাস কালচার ফান্ড ফিরিয়ে আনার কথাও বলেছে দলটি। ২০১৯ সালে তহবিলটি বাতিল করে ফোর্ড সরকার।

ইন্ডিজেনাস আর্টস কালেক্টিভ অব কানাডার প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা ড্যান সেটফোর্ড বলেন, তহবিলটি যখন আদিবাসী জনগণ ও আদিবাসী সংস্কৃতির কাছ থেকে কেড়ে নেওয়া হয় তখন তা ছিল আমাদের জন্য বড় আঘাত। কারণ ওই সময় আমরা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পাশাপাশি অনেকটাই নিরাপদ বোধ করতে শুরু করেছিলাম। আমাদের সংস্কৃতি কানাডিয়ানদের সঙ্গে ভাগাভাগি করে নিতে তহবিলটি খুবই উপকারী।

কানাডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মিউজিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যান্ড্রু ক্যাশ বলেন, অন্টারিও মিউজিক ফান্ডে ৭০ লাখ ডলারের জোগান দেখতে চায় আমাদের গ্রুপ।

অন্টারিও এনডিপির প্রধান এ্যান্দ্রেয়া হারওয়াথ

১ হাজার ১৭০ কোটি ডলারের বাজেট ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে টোরিরা ২০১৯ সালে ১ কোটি ৫০ লাখ ডলারের অর্ধেকই হ্রাস করে। ফেডারেল এনডিপির সাবেক এমপি ক্যাশের ভাষায়, কোভিড পরিস্থিতিতে আরও নাজুক করেছে। বৈশ্বিক সংগীত বাজারের জন্য অত্যাবশ্যকীয় নতুন প্রতিভায় বিনিয়োগের সক্ষমতাকে ক্সতিগ্রস্ত করে এটি।

টিভি ও চলচ্চিত্রের জন্য নতুন স্টুডিওতে বিনিয়োগের লক্ষ্যে ৫৫ কোটি ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে নিউ ডেমোক্রেটিক পার্টি। আগামী পাঁচ বছর এ তহবিল ব্যয় করা হবে। এর সামাজিক সহায়তা সংস্কৃতি অঙ্গণের শিল্পী ও অন্য কর্মীদের জন্যও উপকারী হবে বলে মনে করছে এনডিপি।

কমিউনিটি, সংস্কৃতি ও বিনোদন খাতে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির বিনিয়োগ পরিকল্পনার বিষয়ে দলের মুখপাত্র জিলিয়ান গেট বলেন, চলচ্চিত্র, সংগীত, গেমিং ও অ্যানিমেশনের মতো সৃষ্টিশীল শিল্পের ৩৫০ জন তরুণের চাকরির প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে প্রিমিয়ার ডগ ফোর্ড ও অন্টারিও প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টি আরও ১০ লাখ ডলার বিনিয়োগ করেছে। অক্ষম, অন্টারিওতে নবাগত, আদিবাসী বা কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্য করে উদ্যোগটি নেওয়া হয়েছে, যাদের বয়স ১৬ বছর ও তার বেশি।

- Advertisement -

Read More

Recent