সংখ্যালঘু ও আদিবাসী ক্রেতাদের উদ্বেগ নিরসনে পদক্ষেপ

এজেন্সির প্রতিবেদন অনুযায়ী যে পণ্যের সুপারিশ করা হয় ১৫ থেকে ২০ শতাংশ ক্রেতার কাছে তা উপযুক্ত মনে হয় না ব্যয়ের অভ্যাস বা আয়ের তথ্য না জেনেই প্রিমিয়াম ক্রেডিট কার্ডের সুপারিশ করা এর মধ্যে অন্যতম এ ধরনের ঘটনা বেশি ঘটে সংখ্যালঘু ও আদিবাসী ক্রেতাদের ক্ষেত্রে

ব্যাংকিং সংক্রান্ত অভিযোগ কম সময়ে নিষ্পত্তির দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। কারণ, হালনাগাদ ব্যাংকিং নীতি কার্যকর হচ্ছে।
এই সংস্কারগুলো নতুন একটি আর্থিক ভোক্তা সুরক্ষা কর্মকাঠামোর অন্তর্গত, যার উদ্দেশ্য এই ব্যবস্থার মধ্যকার ত্রুটিগুলো নিরসন করা। যদিও সমালোচকরা বলছেন, এতে সমস্যার মৌলিক কোনো পরিবর্তন আসবে না। পাবলিক ইন্টারেস্ট অ্যাডভোকেসি সেন্টারের নির্বাহী পরিচালক জন লফোর্ড বলেন, এটা বড় কোনো পরিবর্তন নয়। ভোক্তাদের সত্যিকারের সুরক্ষার জন্য যথেষ্টও নয় এটি।
কিছু পরিবর্তনের ব্যাপারে ব্যাংকগুলো নোটিফেশন পাঠানোও শুরু করেছে, ৩০ জুন নিয়মটি বলবৎ হওয়ার পর যেগুলো কার্যকর হবে। যেমন কখন আপনার অ্যাকাউন্টের স্থিতি ১০০ ডলারের নিচে নেমে আসবে। বড় কোনো অবহেলা না থাকলে ক্রেডিট কার্ড খোয়া গেলে বা হারিয়ে গেলে তার দায় ৫০ ডলারে সীমিত করে আনা হচ্ছে নতুন নিয়মে।
কোনো ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তৃতীয় পক্ষের কাছে নিয়ে যাওয়ার সময় প্রথমবার তা দাখিলের পর ৫৬ দিনে কমিয়ে আনা হয়েছে নতুন নিয়মে। আগের নিয়মে এ সময় ছিল ৯০ দিন। যদিও স্বচ্ছতার অভাবে প্রকৃতপক্ষে এতে ১৩০ দিনের মতো লেগে যেতো।
আর্থিক বিভাগ ২০১৩ সালে যখন প্রাথমিক কনসালটেশন পেপার পাঠায় তখন বিক্রয় চাপ তৈরি করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তবে কোনো পণ্য বা সেবা বিক্রয়ে ব্যাংক যে অযাচিত চাপ দিতে পারবে না নতুন নিয়মে তা বলে দেওয়া হয়েছে। শুধু তাই নয় যে পণ্য বা সেবা বিক্রয় করা হবে তা হতে হবে ওই ব্যক্তির আর্থিক প্রয়োজন এবং উপযোগী।
নতুন কর্মকাঠামোতে ব্যাংকগুলোতে নীতি উন্নয়ন করতে বলা হলেও কীভাবে তা বাস্তবায়নযোগ্য ও কার্যকর হবে তা পরিস্কার করা হয়নি। পাবলিক ইন্টাররেস্ট অ্যাডভোকেসি সেন্টারের রেনে কিমেট বলেন, ব্যাংক ও গ্রাহকের মধ্যে মৌলিক যে সম্পর্ক তাতে সত্যিকারের কোনো পরিবর্তন এটা আনতে পারেনি।
ব্যাংকের গ্রাহকদের সুরক্ষা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত সংস্থা দ্য ফাইন্যান্সিয়াল কনজুমার এজেন্সি অব কানাডা (এফসিএসি) বলছে, নতুন এই নিয়মের মাধ্যমে বিক্রয় কৌশল নিয়ে অনেক উদ্বেগ নিরসন হওয়া উচিত।

 

- Advertisement -

Read More

Recent