
মাত্র ১৫ ঘন্টার এক ঝটিকা সফরে ছেলেবেলার বন্ধু ফয়সালের সাথে দেখা করার উদ্দেশ্যে টরন্টো গিয়েছিলাম।দেখা হয়েছে অসোয়া নিবাসী ছেলেবেলার আরেক বন্ধু জনও এসেছিল দেখা করতে। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা ও অনেক লম্বা সময় আড্ডা,খাওয়া দাওয়া হলো। কিন্তু টরন্টোতে আমার অনেক প্রিয়জনদের সাথে দেখা করতে না পারার মর্মবেদনা নিয়ে আবারও মন্ট্রিয়লে ফিরে যাচ্ছি। এ যাত্রায় সময়ের স্বল্পতায় কারো সাথে দেখা করতে না পারায় ফোনে প্রথমে মাফ চেয়ে নিয়েছি। অনেকের সাথে কথা বলতে পারিনি, তাদের সবার কাছে ক্ষমা চাইছি।নিশ্চয় আবার এলে আপনাদের সবার সাথে দেখা করবো। এবার নিজ গুনে আমায় ক্ষমা করবেন।
সারাদিন শেষে পড়ন্ত বিকেলে গিয়েছিলাম সাংবাদিক, বড়ভাই শওকত মিলটন ভাইয়ের বাসায়। না গিয়ে উপায় ছিল না। মিল্টনভাইয়ের কাছে আমার কোন অজুহাত, জোরাজুড়ি চলে না।যদি কোন কারণে তার বাসায় একমুর্হতের জন্য না যাওয়া হতো,তাহলে নির্ঘাৎ কপালে ভয়ংকর দূর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।
মিল্টনভাইয়ের বাসায় বন্ধু তারেক রিপন, সুমনভাই, জয়ভাই, অয়নভাই ও মিল্টন ভাইয়ের সাথে চমৎকার সময় কাটলো। সবার কথা মনে থাকবে। লাভ ইউ গাইজ।
যাহোক বিথীভাবীর হাতের রান্নার প্রশংসা সর্বজনবিদিত। দীর্ঘ আড্ডা আর ভাবীর হাতের রান্না চমৎকার সুস্বাদু খাবার খেয়ে রাত নয়টায় অটোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। রাতেই ফিরতে হবে আপন ডেরায়, মন্ট্রিয়েলে।
সারাদিন আমাদের সময় দেয়ায় জয়ভাইকে ধন্যবাদ দিব না। অনেক ভালবাসা জয় ভাই। আর আমার শহরের প্রিয় ছোটভাই পিকলু আমাকে দেখার জন্য দ্রুত অফিস শেষ করে সপরিবারে ড্যানফোর্থে দেখা করতে ছুটে এসেছিল। অনেক ভালবাসা ভাই আমার।
এবার দেখা করতে না পারায় একসময়ের জনপ্রিয় সংবাদ উপস্থাপক আসমা আহমেদ আপা, জনপ্রিয় বাচিকশিল্পী মেরি রাশেদীন আপা, রাকিবভাই, চাকসুর সাবেক জি এস আজিমভাই, সাংবাদিক শহীদুল ইসলাম মিন্টুভাই, সাংবাদিক এস এম বাবুভাই,, সাংবাদিক গাজী সালাহউদ্দিন মীমভাই , সাংবাদিক কামরান করিম, বন্ধু ফয়জুল করিমভাই, প্রফেসর নুরুল হুদা মজুমদারভাই ,কবি ইকবাল হাসানভাই, এক সময়ের কলিগ সাদ্দাম ভাই, নারায়ণগঞ্জের বড়ভাই আজিজুর রহমান মোল্লাভাই, বন্যা রিজভী ও নুসরাত উর্মি আপাসহ অন্যান্যদের সবার কাছে ক্ষমা চাইছি।নিশ্চয় পরেরবার সময় নিয়ে আসবো এবং সবার সাথে চমৎকার সময় কাটাবো। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন।
শেষ করার আগে কৃতজ্ঞতা ও ভালবাসা সুমনভাই ও অয়নভাইয়ের কাছে। আমার হুটহাট পাগলামিতে নিজেদের কস্ট চেপে হাসিমুখে গত তিনদিন আমাকে সঙ্গ দিয়েছেন।লাভ ইউ গাইজ।
