
এতো রাত ক’রে একা জেগে থাকো কেন জাফরানি?
কেন সময়কে ভুলে তুমি ঝিঁঝিঁকেই ডাকো বৃথা!
শান্তির অন্বেষা করে হৃদয়কে করো হয়রানি,
সেখানে যাও, যেখানে অশান্তি উন্মত্তে মুখরতা!
জাফরানি, আর তুমি যেয়োনাকো ও বাড়ির বাঁকে,
সেখানে আর রাতদুপুরে বসে থাকে নাতো সে-ও!
ঘাসের নরোম গালিচায় যদিও তোমায় ডাকে,
পৃথিবীর মানুষের কাছে হয়তো তুমিও হেয়!
জাফরানি, দুঃখ বলে লাভ নেই এই পৃথিবীর
ঝিঁঝিঁ, মানুষ আর ঘাসে বসে কারো কাছে। এখানে
সবাই ব্যস্ত উদ্বিগ্ন জীবন নিয়ে। শান্ত রাত্তির
হলে একা একা আকাশের দিকে চেয়ে আনমনে।
বলো : সাক্ষী থেকো আকাশ তুমি জ্বালিয়ে রেখে তারা;
এখানে একা থামেনি আমার নীরব অশ্রুধারা!
টরন্টো, কানাডা
