টরন্টো এলাকায় কন্ডোর বাড়তি সরবরাহ

উচ্চ সুদের হার ও বেশি সংখ্যক নতুন কন্ডো ইউনিটের নির্মাণ শেষ হওয়ায় বাজারে কন্ডোর বাড়তি সরবরাহ তৈরি করেছে

উচ্চ সুদের হার ও বেশি সংখ্যক নতুন কন্ডো ইউনিটের নির্মাণ শেষ হওয়ায় বাজারে কন্ডোর বাড়তি সরবরাহ তৈরি করেছে। এতে ভারসাম্য আসতে সময় লাগবে বলে জানিয়েছে গ্রেটার টরন্টো এরিয়ায় (জিটিএ) আবাসন বাজারের দিকে নজর রাখা প্রতিষ্ঠানগুলো।

বিক্রয় কার্যক্রম যেভাবে এগোচ্ছে তাতে করে সরবরাহ দ্রুত কমছে না। জুলাইয়ে জিটিএতে কন্ডো বিক্রি মহামারি পূর্ববর্তী সময়ের তুলনায় ২৫ শতাংশ কম হয়েছে। বেশ কিছু বিষয় এর সঙ্গে জড়িত। বিপুল সংখ্যক নতুন কন্ডো ইউনিট বাজারে এলেও উচ্চ সুদের হারের কারণে তা বিক্রি করা কঠিন হয়ে উঠছে। এবং ভাড়া কমতে থাকায় বিনিয়োগকারীরা কম দামে বাড়িগুলো বিক্রি করে দিতে চাইছেন এবং নেতিবাচক ক্যাশ ফ্লো একে অলাভজনক করে তুলছে।

- Advertisement -

চলতি বছরের জানুয়ারি ও জুলাইয়ের মধ্যে ১৯ হাজার কন্ডো ইউনিটের নির্মাণ শেষ হয়েছে, ২০২৩ সালের প্রথম সাত মাসের তুলনায় যা ১২ হাজার ইউনিট এবং তারও আগের বছরের তুলনায় ১০ হাজার ইউনিট বেশি।

প্রবণতাটি এই ইঙ্গিত দিচ্ছে যে, চলতি বছর শেষে জিটিএতে রেকর্ড সংখ্যক কন্ডোর নির্মাণকাজ শেষ হবে। এসব কন্ডো ইউনিট বাজারে আসছে উচ্চ সুদের হারের মধ্যে। এটা ভালো সমন্বয় নয়।

জিটিএতে জুলাইয়ে সক্রিয় কন্ডো লিস্টিং গত বছরের একই মাসের তুলনায় ৬৩ দশমিক ৯ শতাংশ বেশি ছিল। অর্থাৎ, গত বছরের জুলাইয়ে জিটিএতে বিক্রির জন্য ৫ হাজার ৪১৬টি কন্ডো ইউনিট তালিকাভুক্ত হলেও চলতি বছরের একই সময়ে সংখ্যাটি বিড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৭৯টি। এই উপাত্ত আবাসন প্রতিষ্ঠান জুকাসার। সিটি টরন্টোতেও সক্রিয় কন্ডো লিস্টিংয়ে একইরকম উল্লম্ফন দেখা গেছে। জুলাইয়ে সিটি অব টরন্টোতে কন্ডো লিস্টি ং আগের বছরের একই সময়ের তুলনায় ৬১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

সক্রিয় কন্ডো লিস্টিংয়ে জিটিএ নেতৃত্ব দিলেও কানাডার সব বড় শহরেই প্রায় একই প্রবণতা দেখা গেছে। অ্টারিওর লন্ডন, হ্যামিল্টন-বার্লিংটন, মিসিসোগা, অটোয়া ও ভ্যানকুভারে সক্রিয় কন্ডো লিস্টিং ৪০ শতাংশের বেশি বেড়েছে। মন্ট্রিয়ল ও ক্যালগেরিতে বেড়েছে প্রায় ২৩ শতাংশ হারে।

- Advertisement -

Read More

Recent