আরও বেশি ক্রেতা আকৃষ্টের চেষ্টায় লবল

লবলর জন্য তৃতীয় প্রান্তিকটি ছিল ব্যস্ততার

লবলর জন্য তৃতীয় প্রান্তিকটি ছিল ব্যস্ততার। তারা আরও বেশি সংখ্যক শপার, ফার্মেসি গ্রাহক এবং অভিবাসী কমিউনিটিকে ধরার উদ্যোগ জোরদার করেছে। একই সঙ্গে তাদের স্টোরের সংখ্যা বৃদ্ধি, এমনকি ২০২৫ সালে আরও সম্প্রসারণের পরিকল্পনাও করছে তারা।

লবলর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা পার ব্যাংক স্বীকার করেন যে, প্রধান নির্বাহী হিসেবে তার প্রথম বছরে গ্রোসারটি অনেক কিছু করেছে। আমরা যা করেছি, এখন তা আরও বেশি নিখুঁত করছি। আমাদের সামনে অনেক কিছু আছে এবং আমরা তা নিখুঁত করতে যাচ্ছি।

- Advertisement -

তৃতীয় প্রান্তিকে কোম্পানির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে ৭৭ কোটি ৭০ লাখ ডলারে উন্নীত হয়েছে। শেয়ারপ্রতি মুনাফা দাঁড়িয়েছে ২ দশমিক ৫৩ ডলার। আগের বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির মুনাফা হয়েছিল যেখানে ৬২ কোটি ১০ লাখ ডলার বা শেয়ারপ্রতি ১ দশমিক ৯৫ ডলার।

আলোচ্য প্রান্তিকে কোম্পানির রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ কোটি ৪০ লাখ ডলার। আগের বছরের একই প্রান্তিকে কোম্পানির রাজস্ব ছিল যেখানে ১৮২ কোটি ৭০ লাখ ডলার।

ব্যাংক বলেন, ডিসকাউন্ট স্টোরের দিকে গমনের মধ্যেই নো ফ্রিলস এবং ম্যাক্সির পারফরম্যান্স ফুল-সার্ভিস স্টোরকে ছাড়িয়ে গেছে।

লবল বলেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তারা ২৫টি নতুন নো ফ্রিলস এবং ম্যাক্সি স্টোর চালু করেছে। এগুলোর মধ্যে ছয়টি নতুন ছোট আঙ্গিকের নো ফ্রিলস স্টোর বলে জানান প্রধান অর্থ কর্মকর্তা রিচার্ড ড্রাফেন। তিনি বলেন, এখনো শুরুর পর্যায়ে থাকলেও গ্রাহক প্রতিক্রিয়া ও সামগ্রীক পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট।

- Advertisement -

Read More

Recent