তাইওয়ানের সঙ্গে কানাডার সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে

চীনের সঙ্গে কানাডার সম্পর্ক দিন দিন যেখানে আরও বেশি শীতল হচ্ছে তখন তাইওয়ানের সঙ্গে এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে

ডাউনটাউন অটোয়ায় তাইওয়ানের ডি ফ্যাক্টো ও’কনোর স্ট্রিটের দূতাবাসে প্রবেমের পর প্রথমেই যা চোখে পড়ে তার মধ্যে অন্যতম হচ্ছে তাইওয়ান শব্দের অনুপস্থিতি। দূতাবাসের সার্ভিস ডেস্কের ওপরে বড় হরফে কেবল লেখা আছে তাইপে ইকোনমিক অ্যান্ড কালচারাল অফিস ইন কানাডা।

এর বিপরীতে তাইওয়ানের রাজধানীতে কানাডার কূটনৈতিক উপস্থিতি হচ্ছে কানাডিয়ান ট্রেড অফিস ইন তাইপে। কারণ, কানাডার সরকারি নীতি হচ্ছে ছোট দেশটির সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না রাখা।

- Advertisement -

এ ছাড়া কানাডায় তাইওয়ানের রাষ্ট্রদূত হ্যারি সেঙ্গের বিজনেস কার্ডে তাকে কূটনীতিকের চেয়ে বরং প্রতিনিধি হিসেবে তালিকাবদ্ধ করেছে। টরন্টো সানকে দেওয়া এক সাক্ষাৎকারে সেঙ্গ বলেন, যে কেউ তাইওয়ানে যেতে চাইলে চীনা দূতাবাস থেকে ভিসা পাবেন না। এটার জন্য আপনাকে আমার অফিসে আসতে হবে। এটা প্রমাণিত যে, আমরা ডি ফ্যাক্টো। এই ডি ফ্যাক্টো স্বাধীনতাকে কানাডা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

চীনের সঙ্গে কানাডার সম্পর্ক দিন দিন যেখানে আরও বেশি শীতল হচ্ছে, তখন তাইওয়ানের সঙ্গে এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। উত্তর থেকে দক্ষিণে এর দৈর্ঘ্য বড় জোর টরন্টো ও অটোয়ার মধ্যকার দূরত্বের সমান। ২ কোটি ৪০ লাখ মানুষ ৩৬ হাজার বর্গকিলোমিটারকে জাতি রাষ্ট্র বলে থাকে।

অনেক দেশ চীনের আগ্রাসণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং তারা বিশে^ তাইওয়ানের অভূতপূর্ব ভূমিকার প্রশংসা করে থাকে। সেই সঙ্গে এর ওপর নির্ভরশীলও।

চীনের প্রভাব তাইওয়ানের সর্বত্র। অলিম্পিক অথবা অন্যান্য ক্রীড়া অনুষ্ঠানে আপনি তাইওয়ানের কোনো অ্যাথলেট পাবেন না। এর পরিবর্তে তারা ইচ্ছাকৃতভাবেই চাইনিজ তাইপে নামর অধীনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। এটা সম্ভব হয়েছে এক চীন নীতির কারণে। চীনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রাখতে চাওয়া নেশনগুলো এই নতি গ্রহণ করেছে।

- Advertisement -

Read More

Recent