কানাডিয়ান পণ্যে আগ্রহী ভোক্তার সংখ্যা বাড়ছে

অধিক সংখ্যক কানাডিয়ান তাদের ক্রয়ক্ষমতা স্থানীয় পণ্যের দিকে চালিত করছেন

অধিক সংখ্যক কানাডিয়ান তাদের ক্রয়ক্ষমতা স্থানীয় পণ্যের দিকে চালিত করছেন। সেই সঙ্গে আমেরিকান পণ্য এড়িয়ে চলছেন। অ্যাবাকাস ডেটার সাম্প্রতিক এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় অংশ নেওয়া ৮৪ শতাংশ বলেছেন, আমেরিকান শুল্ক হুমকির প্রতিক্রিয়ায় গত কয়েক দিনে তারা আরও বেশি কানাডায় তৈরি পণ্য ক্রয়ের কথা ভাবছেন। যুক্তরাষ্ট্রের এই শুল্ক কানাডিয়ান অর্থনীতির জন্য ক্ষতির কারণ হতে পারে। অধিকন্তু, ৪২ শতাংশ উত্তরদাতা বলেন, যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত অথবা আমেরিকান কোম্পানি থেকে আসা পণ্য ক্রয় এড়াতে সম্ভাব্য সবকিছুই তারা করবেন।

- Advertisement -

অ্যাবাকাস ডেটা বলেছে, কানাডিয়ান পণ্য ক্রয়ের এই প্রবণতা প্রধানত আবেগতাড়িত। লোকজন যখন শক্তভাবে কোনো সমস্যা অনুভব করেন তখন তারা তাদের পকেটের কথা বিবেচনা করেন। এমনটাই বলেছেন অ্যাবাকাস ডেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড কোলেট্টো। তিনি বলেন, কানাডিয়ান ভোক্তারা এখন আবেগ ও রাজনীতিচালিত মুহূর্তের মধ্যে রয়েছেন। কীভাবে এবং কোথায় তারা কেনাকাটা করবেন তার ওপর এর একটি দৃশ্যমাণ প্রভাব রয়েছে।

বাই লোকাল ট্রেন্ড সম্পর্কে সামাজিক যোগাযোগ সাইট অথবা অনলাইন চ্যাট গ্রুপ ব্রাউজ করলে দেখবেন কানাডিয়ানরা তাদের পছন্দের স্থানীয় পণ্যের তথ্য বিনিময় করছেন। একইভাবে সীমান্তের দক্ষিণে ভ্রমণ এড়িয়ে চলা এবং নেটফ্লিক্স, হুলু ও ডিজনি প্লাসের সাবস্ক্রিপশন বাতিল করছেন।
সমীক্ষায় অংশ নেওয়া ৩৪ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্র ভ্রমণ বাতিল করেছেন বলে জানিয়েছেন। এ ছাড়া ৩২ শতাংশ উত্তরদাতা আমেরিকান কোম্পানির মালিকানাধীন স্ট্রিমিং সার্ভিস বাতিলের কথা ভাবছেন।

- Advertisement -

Read More

Recent