
রবিবার হতে কানাডার ফেডারেল নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। ইতোমধ্যে ক্ষমতাসীন লিবারেল পার্টি তাদের প্রার্থী ঘোষনা করেছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি অটোয়ার নেপিয়ন রাইডিং হতে নির্বাচনে অংশ নিবেন। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লড়বেন মন্ট্রিয়েলের পাপিনো রাইডিং হতে।
ছুটির দিন অটোয়ায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মন্ট্রিয়েলের পার্ক এক্সের জন্তালুন এভিনিউতে দুপুরে জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
ইতোমধ্যে কানাডা কমিউনিস্ট পার্টি, কুইবেক শাখা ২৮শে এপ্রিল অনুষ্ঠেয় ফেডারেল নির্বাচনের জন্য জাস্টিন ট্রুডোর প্যাপিনো আসনে স্টিফেন ডুসেট , লরিয়ে-সেন্ট-মেরিতে অ্যাড্রিয়েন ওয়েলশ এবং লাসালে-এমার্ড-ভার্দুন রাইডিংয়ের জন্য ম্যানুয়েল জনসনের প্রার্থীতা ঘোষণা করেছে।
কমিউনিস্ট পার্টি তাদের নির্বাচনী প্রচারণায় কর্মসংস্থান ও মজুরি বৃদ্ধি, আবাসন, খাদ্য, জ্বালানি খরচ তাৎক্ষণিকভাবে হ্রাস এবং বেকারত্ব বীমার মতো সামাজিক সুরক্ষা পূর্ববর্তী আয়ের ৯০ শতাংশে সম্প্রসারণের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি কর্মসূচি প্রস্তাব করছে।
কমিউনিস্ট পার্টি একটি স্বাধীন পররাষ্ট্র নীতি, ন্যাটো এবং নোরাড থেকে কানাডার অবিলম্বে প্রত্যাহার এবং জনসংখ্যার মৌলিক চাহিদা মেটাতে অতিরিক্ত সামরিক ব্যয় বন্ধের আহ্বানও জানায়।
শ্রমিকদের পক্ষে, অর্থনৈতিক ন্যায়বিচার, শান্তি এবং সকলের সমৃদ্ধির জন্য কণ্ঠস্বর জোরদার করার জন্য আহবান জানিয়েছে।
মন্ট্রিয়ল, কানাডা
