
প্রথাগত বিবেচনায় কানাডা সুপারপাওয়ার নয়। তবে নিশ্চিতভাবেই গণতান্ত্রিক সুপারপাওয়ার। সুপ্রিম কোর্টের জুডিশিয়াল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার এই মন্তব্য করেন প্রধান বিচারপতি রিচার্ড ওয়াগনার।
আদালত কক্ষে সমাগত সম্মানীত ব্যক্তিদের উদ্দেশে ওয়াগনার বলেন, এগুলো হচ্ছে অত্যাচারী ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে ভালো প্রতিরোধ। কিন্তু অধিকাংশ কানাডিয়ানের কাছে বিচার বিভাগের স্বাধীনতা তত্ত¡ভিত্তিক। একে প্রাণ দেওয়ার জন্য প্রয়োজন ন্যায়বিচারে দক্ষ ও কার্যকর প্রবেশাধিকার। এই ন্যায়বিচার স্বচ্ছ ও নিরপেক্ষভাবে প্রদান করবেন সুপ্রশিক্ষিত বিচারকরা।
এই আয়োজনটি ছিল কোর্টের দেড়শ বছর উদ্যাপন। ১৯৮৬ সালের পর জুডিশিয়াল বর্ষ শুরু হওয়ার আগে এ ধরনের অনুষ্ঠান আয়োজন এই প্রথম। অনুষ্ঠানে বিচারমন্ত্রী শন ফ্রেজার, আইনজীবী, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা আদালতের সাবেক সদস্য ও এর কর্মীদের সঙ্গে যোগ দেন।
সুপ্রিম কোর্টের ১৮৭৫ সালের শুরুর সময়টার দিকে ফিরে তাকানোর মুহূর্তে ওয়াগনার আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা এবং ন্যায়বিচার প্রাপ্তিতে সবার সমান সুযোগের মূল বিষয়গুলোকে মান্যতা দিতে অংশগ্রহণকারীদের প্রতি আহŸান জানান।
তিনি বলেন, দেড়শ বছর ধরে এই নীতিগুলো আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেছে এবং কানাডিয়ানদের আস্থা অর্জন করেছে। এগুলো আমাদের গণতন্ত্রের ভিত্তি। সেই সঙ্গে আমাদের সততার সর্বোচ্চ পরিমাপ। এই নীতিগুলো যেন আদালত ও আমাদের এই মহান জাতিকে সর্বদা চালিত করে। পাশাপাশি আমরা সবাই যেন এগুলোর প্রত্যেকটি বলিষ্ঠভাবে, বিশ^াসের সঙ্গে এবং নির্ভয়ে সমুন্নত রাখি।
ফ্রেজার অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, গণতন্ত্রের টিকে থাকা সব সময় নিশ্চিত নয় এবং একে সংরক্ষণ করার অর্থ হলো কানাডা এবং সুপ্রিম কোর্টসহ এর ইনস্টিটিউশনগুলোকে আইনকে রক্ষায় কঠোর পরিশ্রম করে যাওয়া।
