কুইবেকের ভাষা আইনে ব্যবহার করা নিয়ে বিতর্ক

ফেডারেল বিচারমন্ত্রী ডেভিড ল্যামেট্টি

ফেডারেল বিচারমন্ত্রী ডেভিড ল্যামেট্টি গত সপ্তাহে কুইবেকের ভাষা আইন সংস্কার গ্রহণ নিয়ে মন্তব্য করার সময়ই আইনটি সুরক্ষা দিতে আগ বাড়িয়ে প্রাদেশিক সরকারের ৩৩ অনুচ্ছেদ ব্যবহারের সমালোচনা করেছিলেন। ল্যামেট্টি এবং বিল ৯৬ এর অন্য সমালোচকরা বলেন, কানাডিয়ান চার্টার অভ রাইটস অ্যান্ড ফ্রিডমের ৩৩ অনুচ্ছেদ ব্যবহারের ফলে বিতর্কের দরজার পাশাপাশি আইনের বিচারিক পর্যালোচনার পথও বন্ধ হয়ে যাবে। আমাদের রাজনৈতিক ব্যবস্থায় এর একটা অপ্রত্যাশিত ক্ষতিকর পরিণতি রয়েছে।

তবে কুইবেক সরকার বলছে, অনুচ্ছেদটি ব্যবহার বৈধ। কুইবেকের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থনে তৈরি আইনটি সুরক্ষার জন্যও অনুচ্ছেদটি জরুরি। অনুচ্ছেদ ৩৩ কে সংসদীয় সার্বভৌমত্বের সুযোগ বলে অভিহিত করেছে সরকার।

- Advertisement -

বিল ৯৬ সরকারি কাজে ইংরেজির ব্যবহার কমিয়ে দেবে। ইংরেজি কানাডার দুটি সরকারি ভাষার একটি। ৩৩ অনুচ্ছেদ ব্যবহারের অর্থ হলো চার্টারে দেওয়া সুনির্দিষ্ট কিছু অধিকার লঙ্ঘিত হলেও আদালত বিল ৯ কে অসাংবিধানিক ঘোষণা করতে পারবে না।

কুইবেকের বাইরে সম্প্রতি আর যে দুটি ক্ষেত্রে ৩৩ অনুচ্ছেদ ফিরিয়ে আনা হয় তার মধ্যে একটি আনে অন্টারিও সরকার ২০২১ সালে এবং আরেকটি সাস্কেচুয়ান সরকার ২০১৭ সালে। আদালতের সিদ্ধান্ত বাতিলের উদ্দেশেই এটা করা হয়েছিল। বিচারিক পর্যালোচনার আগেই অনুচ্ছেদটি চালু করা একমাত্র প্রদেশ হচ্ছে কুইবেক।

ল্যামেট্টি সাংবাদিকদের বলেন, ৩৩ অনুচ্ছেদ হচ্ছে আদালত ও আইনসভার মধ্যকার সংলাপের শেষ কথা। এটা কখনই প্রথম কথা নয়।

ইউনিভার্সিটি অব লাভালের সাংবিধানিক আইনের অধ্যাপক প্যাট্রিক টায়লন বলেন, ৩৩ অনুচ্ছেদ ব্যবহারে কুইবেক সবাইকে ছাড়িয়ে গেছে। অন্য যেকোনো প্রদেশের চেয়ে তারা এটি বেশি ব্যবহার করেছে। কারণ, এটা আমাদের নির্বাচিত সরকারকে যে আদলেই হোক স্বেচ্ছাচারিতা চর্চার সুযোগ করে দেয়।

- Advertisement -

Read More

Recent