টিটিসিতে ভাড়া ফাঁকি দেওয়ার জরিমানা সর্বোচ্চ ৪২৫ ডলার

ভাড়া পরিশোধে অস্বীকৃতি জানানো যাত্রীদের জরিমানার আওতায় আনার প্রক্রিয়া শুরু করছে টিটিসি। সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কেউ ভাড়া ফাঁকি দিলে সর্বোচ্চ ৪২৫ ডলার জরিমানা গুণতে হবে।
টিটিসির একজন মুখপাত্র বলেন, ভাড়া এড়িয়ে চলার কারণে সংস্থার বিপুল অংকের রাজস্ব ক্ষতির বিষয়টি সাম্প্রতিক নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে। এর পরিমাণ কমপক্ষে ৭ কোটি ডলার। ট্রানজিট নেটওয়ার্কের ৩ শতাংশ যাত্রী ভাড়া ফাঁকি দিয়ে থাকে। স্ট্রিটকারে এ হার কিছুটা বেশি ৫ শতাংশ।
টিটিসির যাত্রী এখনও মহামারি-পূর্ববর্তী সময়ের তুলনায় ৬০ শতাংশ। তবে সামনের মাসগুলোতে লোকজন অফিফে ফিরতে শুরু করায় যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য বাড়বে বলে আশা করছেন গ্রিন। মহামারির শুরুর দিকে ট্রানজিট ফেয়ার পরিদর্শকরা যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করেন। এরপর গত বসন্তে একটি স্বাধীন পর্যবেক্ষণে ভাড়া নিয়ে এনফোর্সমেন্ট কর্মকর্তাতের সঙ্গে বিতন্ডায় জড়িয়েছেন বেশি কৃষ্ণাঙ্গ ও আদিবাসীরা।
গ্রিন বলেন, মহামারির আগে ভাড়া না দেওয়া যাত্রীদের কাছ থেকে তা আদায়ের পদ্ধতিটি স্বচ্ছ ছিল না। এটা ছিল জাতিগত ও লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে। গত দুই বছরে আমরা প্রশিক্ষণ, টিকেটিং ও সতর্ক করার জন্য নতুন প্রটোকল উন্নয়ন করেছি, যাতে এর প্রয়োগ সব যাত্রীর ক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে হয়। এটি এখন চালু করার প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ পরিদর্শন ও টিকেটিংয়ের প্রস্তুতি সেরে ফেলেছে টিটিসি।
শুরুতে কর্মী সংখ্যা বেশি এমন এলাকা এবং স্ট্রিটকার রুটগুলোতে বেশি মনোযোগ থাকবে। ভাড়া পরিশোধ না করা যাত্রীদের সংখ্যা নিরূপণে যাত্রী সক্ষমতা বনাম প্রেস্টো কার্ড ব্যবহারকারী তথ্যের ওপরও নজর রাখবে টিটিসি।
This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent