প্রিনার অসাধারণ বুদ্ধিমত্তা

কিন্তু প্রিনা আর আয়াজ চাকরি নিয়ে এলবার্টা চলে যাচ্ছে সেখানেই হবে তার নতুন আবাস আমাদের কাছাকাছি থাকার আনন্দ শেষ হয়ে যাবে

প্রিনা আমার ২০ বছরের ছোট মামাতো বোন। তার যখন জন্ম হয়, আমি তখন জাহাংগীরনগরে পড়ছি।

বয়সে অনেক ছোট হওয়াতে মামার বাসায় বা পারিবারিক আয়োজনে তার সাথে দেখা হলেও কথা তেমন হতোনা। কিন্তু প্রিনা টরন্টো আসার পর প্রিনার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, অনেক আড্ডা হয়েছে, হাসাহাসি হয়েছে। কিন্তু কোনো জেনারেশন গ্যাপ হয়নি।

- Advertisement -

আর সেটা সম্ভব হয়েছে প্রিনার অসাধারণ বুদ্ধিমত্তা, মানুষকে বুঝতে পারার ক্ষমতা আর সেন্স অফ হিউমারের কারণে। ভাল মন্দ সব কিছু খুব স্বাভাবিকভাবে গ্রহণ করার ক্ষমতা আছে এই মেয়েটার। প্রিনা টরন্টোতে থাকায় মনের কোথাও একটা ভরসা পেতাম যে কাছাকাছি আর একজন কাজিন থাকে।

কিন্তু প্রিনা আর আয়াজ চাকরি নিয়ে এলবার্টা চলে যাচ্ছে। সেখানেই হবে তার নতুন আবাস। আমাদের কাছাকাছি থাকার আনন্দ শেষ হয়ে যাবে। সেইসাথে হুটহাট দেখা হওয়ার আনন্দ ফুরিয়ে যাবে। তারপর আবার একসময় আমরা ব্যস্ত হয়ে যাব, মেনে নিব না দেখা হওয়াটাই।

‘সুরা জুমআ’ র ১০ নাম্বার আয়াতে বলা হয়েছে, ‘ তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা জীবিকা উপার্জনে সফলকাম হও।’ সেই জায়গা থেকে প্রিনার জন্য অনেক দোয়া করছি।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent