
৭ম বাংলাদেশ ফেস্টিভ্যাল টরনটো একটি বিশাল মাত্রার আয়োজন। এত দর্শক, কমিউনিটির মুল ধারার রাজনীতিবীদ, কলাকুশলী, ভলেনটিয়ার, টিম মেম্বার মিলে রেল সাইডের বিশাল মিলনায়তন ছিল পরিপূর্ণ।
এত মানুষ উপভোগ করেছে পুরো আয়োজনটি যেন এ এক অভুতপূর্ব মিলনমেলা । আমি শুধু ভাবি এসব সামলানো যায় কিভাবে ? চাট্টিখানি কথা নয় কিন্তু। এর মাঝেও আয়োজক এনআরবি মিডিয়ার কর্ণধার শহিদুল ইসলাম মিন্টু ও তাঁর সহধর্মিনী বারবার মিলনায়তনের সিটে গিয়ে সবার সাথে ভাল করে কথা বলতে পারছেননা বলে দুঃখ প্রকাশ করেন ।
এটি অবাক করার মত। আজ কথা হচ্ছিল বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত কবি, লেখক ও গবেষক সাইফুল্লাহ মাহমুদ দুলাল এর সঙে। কথা প্রসঙ্গে ৭ম বাংলাদেশ ফেস্টিভ্যাল নিয়ে আলাপ করতে গেলে তিনি খুব আপ্লুত হয়ে বললেন “দেখুন এই কমিউনিটির খুব বেশী জায়গায় আমার বিচরন নেই, তবে এই বাংলাদেশ ফেস্টিভ্যালটা আমার নিজের ঘরের আয়োজনের মত।” কথাটা শুনে মন ভরে গেল । আসলেই এই আয়োজনটা যেন আমার, আপনার আমাদের সবার। আগামী তে এই বর্নাঢ্য প্রানের আয়োজনের উত্তরোত্তর সাফল্য ও সফলতা কামনা করছি ।
