দুর্বল হয়েছে কানাডিয়ান ডলার

প্রতি ডলারের বিপরীতে লুনি দশমিক ২ শতাংশ কমে ১ দশমিক ৩৭৭৩ লুনিতে লেনদেন হচ্ছে

মার্কিন ডলারের বিপরীতে টানা পাঁচদিন দুর্বল হয়েছে কানাডিয়ান ডলার। পণ্যের দাম কমে গেছে এবং বিনিয়োগকারীরা ব্যাংক অব কানাডার সম্ভাব্য সুদের হার কর্তনের সুবিধা পেতে যাচ্ছেন।

প্রতি ডলারের বিপরীতে লুনি দশমিক ২ শতাংশ কমে ১ দশমিক ৩৭৭৩ লুনিতে লেনদেন হচ্ছে। অথবা প্রতি লুনির বিপরীতে মার্কিন মুদ্রা পাওয়া যাচ্ছে ৭২ দশমিক ৬১ সেন্ট, ১৪ জুনের পর থেকে যা সবচেয়ে কম। ওই এক মার্কিন ডলারের বিপরীতে কানাডিয়ান ডলারের মূল্য ছিল ১ দশমিক ৩৭৭৫ লুনি। এপ্রিলের পর এত সময় ধরে লুনির অবমূল্যায়ন হয়নি।

- Advertisement -

জ¦ালানি তেলসহ পণ্যেল বড় উৎপাদনকারী কানাডা। গাজায় অস্ত্রবিরতির সম্ভাবনা থেকে টানা ছয় সপ্তাহ জ¦ালানি তেলের দাম কমেছে। চীনে চাহিদা নিয়ে উদ্বেগ বৃদ্ধিও এতে ভূমিকা রেখেছে।

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ¦ালানি তেলের ভবিষ্যৎ মূল্য ১ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৯৬ ডলার বলা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কপারের মূল্য হ্রাস।

কানাডিয়ান কেন্দ্রীয় ব্যাংক তাদের নীতিনির্ধারণী সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছে। এ নিয়ে দ্বিতীয় দফা সুদের হার কমালো ব্যাংক অব কানাডা। সাম্প্রতিক উপাত্তে মূল্যস্ফীতি সহনীয় হয়ে আসা এবং খুচরা বিক্রয় হ্রাসের তথ্য উঠে আসায় এই পদক্ষেপ নিয়েছে কানাডার কেন্দ্রীয় ব্যাংক।

কানাডিয়ান সরকারি বন্ডের মুনাফা কম রয়েছে। ১০ বছর মেয়াদী বন্ডের মুনাফা ২ দশমিক ৫ বেসিস পয়েন্ট কমে ৩ দশমিক ৩৮৭ শতাংশে দাঁড়িয়েছে।

- Advertisement -

Read More

Recent