মর্টগেজ আইনে পরিবর্তন আসছে

মর্টগেজ আইনে পরিবর্তন আসছে

মর্টগেজ আইনে ফেডারেল সরকারের যে পরিবর্তন ১ আগস্ট থেকে তা কার্যকর হয়েছে। তবে এতে পরিস্থিতির তেমন একটা পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আবাসন শিল্পের কিছু বিশেষজ্ঞ।

১ আগস্ট থেকে প্রথমবারের মতো বাড়ির ক্রেতারা তাদের বিমাকৃত মর্টগেজ পরিশোধে সময় পাবেন ৩০ বছর, যেখানে ডাউন পেমেন্টে বাড়ির মূল্যের ২০ শতাংশেরও কম। যদিও নীতিটি প্রযোজ্য হবে কেবল নতুন নির্মিত বাড়ির ক্ষেত্রে।

- Advertisement -

সত্যি বলতে কী, এটা পরিস্থিতির খুব বেশি পরিবর্তন আনবে না। আমি মনে করি এটা খুব কম লোকলেই সাহায্য করেব। কিন্তু এই মুহূর্তে খুব বেশি মানুষের কাজে আসবে না এটি।

৫ লাখ ডলারের মর্টগেজ ৩০ বছরে মেয়াদ পূর্ণ করলে মাসিক কিস্তি পরিশোধের পরিমাণ ২৫০ ডলার কমে আসবে। যদিও এটা খুব বেশি বলে মরে করেন না তিনি।

আমরা সুদের হার নিয়ে কথা বলছি। এখনো এটি বেশি। এ ছাড়া বাবা-মায়েল ব্যাংক ছাড়া যেসব তরুণ কানাডিয়ান ডাউন পেমেন্ট পরিশোধে হিমশিম খাচ্ছে তাদের কথাও বলছি।

বর্তমান নিয়ম অনুযায়ী, মর্টগেজের মেয়াদপূর্তির সর্বোচ্চ সময় ২৫ বছর। অর্থাৎ সর্বোচ্চ এই সময়ের মধ্যে মর্টগেজ পরিশোধ করতে হয়।

এপ্রিলের ফেডারেল বাজেটে লিবারেল সরকার এই নিয়মে পরিবর্তন আনার কথা ঘোষণা করে। কানাডার আবাসন সংকট মোকাবিলার অংশ হিসেবে এই ঘোষণা দেওয়া হয়। অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড টরন্টোতে এই পরিবর্তনের সুবিধার কথা উল্লেখ করেন।

প্রথম ডাউন পেমেন্ট পরিশোধের জন্য কানাডিয়ান তরুণরা যাতে অর্থ সঞ্চয় করতে পারে ও নিজেদের বাড়ির মালিক হতে পারে তাতে সহায়তার জন্য আমাদের সরকার যেসব পদক্ষেপ নিয়েছে এটি সেগুলোর একটি।

কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশনের (সিএমএইচসি) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষার্ধে কানাডায় মাত্র ১৭ শতাংশ মর্টগেজের বিমা ছিল। ব্যাংক অব কানাডার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে যত সংখ্যক বাড়ি কেনা হয়েছে তার পায় অর্ধেক অর্থাৎ ৪৪ শতাংশ প্রথমবারের মতো ক্রেতা।

- Advertisement -

Read More

Recent