সাম্প্রদায়িক সম্প্রীতি আর রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তা চাই

সাম্প্রদায়িক সম্প্রীতি আর রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তা চাই

নবীর শহর মদিনার মত শহর চাই, যেখানে সব ধর্মের, সব সম্প্রদায়ের সবাই নিরাপদে তাদের ধর্ম কর্ম করতে পারবেন, শতভাগ নিরাপত্তা পাবেন।

হাসিনা পালিয়েছে কিন্তু আওয়ামী লীগের তৈরী ফ্রাঙ্কেনস্টাইন দানব ছাত্রলীগ রয়ে গেছে আমাদেরই মাঝে।

- Advertisement -

এই দানবের দল মন্দির আর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ আর ধ্বংসযজ্ঞ করে সাধারণ মানুষকে উস্কে দিবে, যেন ছাত্রদের অর্জন বিতর্কিত করা যায়।

এই দানব এগিয়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার জন্য, মানুষকে ইন্ধন দিতে – এদের প্রতিরোধ করতে হবে।

এটা বরাবরের মতই আওয়ামী কুট কৌশল, সুকৌশলে দোষ অন্যের উপর চাপিয়ে দেয়া।

আমাদের সতর্ক থাকতে হবে।

প্রতিটা মসজিদ মাদ্রাসা থেকে এই নিরাপত্তার ঘোষণা দেয়া অত্যন্ত জরুরী।

আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন এ থাকতে চাই, যেটা আওয়ামী ফ্রাঙ্কেনস্টাইন বাহিনী বারবার বিনষ্ট করার চেষ্টা করে গিয়েছে এবং এই মুহূর্তে করছে 😢!

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent