
অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন কুইবেকে তাদের সব ওয়্যারাহাউস বন্ধ করে দিচ্ছে। সেই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক কর্মীও ছাঁটাই করছে।
কোম্পানিটি বলেছে, আগামী দুই মাসের মধ্যে তারা সাতটি অপারেশন সাইট, একটি ফুলফিলমেন্ট সেন্টার, দুটি সর্টিং সেন্টার, তিনটি ডেলিভারি স্টেশন এবং একটি এএমএক্সএল ডেলিভারি স্টেশন বন্ধ করে দিতে যাচ্ছে।
অ্যামাজনের একজন মুখপাত্র বারবারা অ্যাগ্রেইট গত বসন্তে কুইবেকের লাভালে অ্যামাজনের ডিএক্সটি৪ ওয়্যারহাউসে ২০০ কর্মীর ইউনিয়ন করার পরিপ্রেক্ষিতে যে এই সিদ্ধান্ত তা অস্বীকার করেছেন।
সবমিলিয়ে কুইবেকের নিয়মিত এক হাজার ৭০০ এবং অস্থায়ী-মৌসুমি ২৫০ কর্মীকে ছাঁটাই করা হবে।
অ্যামাজনে তিন বছর ধরে কাজ করছেন ববি-জো ভন। সিটিভি নিউজ টরন্টোকে তিনি বলেন, খবরটি শুনে তিনি পুরোপুরি আহত হয়েছেন।
বুধবার যখন তিনি কাজে যান তখনই ডিএক্সটি৬ ওয়্যারাহাউসের বাইরে নিউজ ক্রুদের দেখতে পান। ইউনিয়ন করার যে উদ্যোগ চলমান রয়েছে সেটা বিবেচনায় এ ঘটনা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সহকর্মীদের মুখ দেখার পর তার বুঝতে বাকি থাকে না যে, খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে।
সিটিভি নিউজকে ভন বলেন, তিনি মাত্রই অক্টোবরে পদোন্নতি পেয়েছেন। এবং বেতন বেড়ে যাওয়ায় তিনি খুব খুশি হয়েছিলেন। পরবর্তীতে আমি কী করব?
অ্যাগ্রেইট বলেন, মৌসুমি কর্মীদের চুক্তির শেষ দিন পর্যন্ত তাদেরকে বেতন দেওয়া হবে। এ ছাড়া ওয়্যারহাউস বন্ধ হওয়ার পর ক্ষতিগ্রস্ত কর্মীরা ১৪ সপ্তাহ পর্যন্ত বেতন পাবেন। সেই সঙ্গে জব প্লেসমেন্টের মতো ট্রানজিশনাল সুবিধাও পাবেন তারা।
দুই বাড়িতেই বসবাসকারী সন্তানের সিঙ্গেল মা ভন বলেন, কোনো ধরনের বিমার নিশ্চয়তা ছাড়াই তাকে ১০ সপ্তাহের বেতনের কথা জানানো হয়েছে।
নভেম্বর থেকে অ্যামাজনে কাজ করছেন হারদীপ সাইনি। তিনি বলেন, আমি অবাক হয়েছি। লাভালে কিছু একটা হচ্ছে বলে খবর পেয়েছিলাম। কিন্তু তারা পুরো কার্যক্রম বন্ধ করে দেবে সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না।
ফেলহাথ ইদির বলেন, তারা শুধু আমাকে বলেন যে, অ্যামাজন কুইবেকের ওয়্যারহাউস ববন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন আমাকে পরিবারের ভরণ পোষণের নতুন উপায় খুঁজতে হবে। এক বছর আগে তারা কুইবেকে আসেন।
