
মাফুজ আলমের ফেসবুক পোস্ট দেখলাম।
তিনি মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন।
তিনি লেখেছেন, যারা মব করবে তাদেরকেও ডেভিল হিসাবে দেখা হবে।
আবার তৌহিদী জনতাকেও উগ্রতা পরিহার করতে বলেছেন। তিনি তৌহিদী জনতাকে সতর্ক করে লেখেছেন তাদের উগ্রতা তাদের জন্য শান্তি নষ্টের কারন হতে পারে।
যাইহোক, এই কথাগুলি যদি মাফুজের মনের কথা হয় এবং আক্ষরিক অর্থেই তিনি এই নির্দেশনা বাস্তবায়ন করতে চান তবে তা ভালো লক্ষন।
কিন্তু এই কথাগুলি তিনি দায়িত্ব নেওয়ার ছয় মাস অতিবাহিত হবার পর বলছেন কেন? যখন দেদারসে মব জাস্টিন হচ্ছিলো তখনই তিনি এই সব কথা বলতে পারতেন। যখন তৌহিদী জনতা আইএসআই এর পতাকা নিয়ে নানা জায়গায় উগ্রতা আর বাড়াবাড়ি করছিল তখনই তিনি বলতে পারতেন।
এতে দিনে যখন সব কিছু নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে তখন এই সব বলে লাভ কি?
এই কথাগুলি আসা উচিত ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে।স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলেছেন কিন্তু হুজি মাফুজের মতো এত নির্দিষ্ট করে বলেননি।
কিন্তু এই সব কথার বিশ্বাসযোগ্যতা কোথায়? এই সরকার দিনে এক কথা বলে, রাতে বলে তার উল্টোটা। কথা ও কাজে কোন মিল নেই।
এর আগে অনেক মব জাস্টিস হয়েছে। বিশেষ করে বিভিন্ন স্কুলে মব জাস্টিস করে অধ্যক্ষ, শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করানো হয়েছিল, অনেক শিক্ষকদের লাঞ্চিত করা হয়েছিল। অনেককে পিটিয়ে মারা হয়েছিল। মেরে ঝুঁলিয়ে রাখা হয়েছিল। সেই সব অকারেন্সের অনেক ক্ষেত্রেই ভিডিও ফুটেজ আছে। কয়জনকে গ্রেফতার করা হয়েছে?
এই সরকার প্রতারক এবং প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাচ্ছে! এদের কথা কেউ বিশ্বাস করে না। মহা চাপাবাজ সরকার।
নিউইয়র্কে ড.ইউনুস ক্লিনটন ফাইন্ডেশনে বক্তিতা দিয়ে বলেছিলেন, জুলাই-আগষ্ট আন্দোলন ছিল ম্যাটিকিউলসলী ডিজাইন্ড এবং মাফুজকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন সে হচ্ছে সেই আন্দোলনের মাস্টারমাইন্ড।
কিন্তু সুইজারল্যান্ডে গিয়ে বললেন, জুলাই-আগষ্টের আন্দোলনে কোন পরিকল্পনা ছিল না। আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে হয়েছে।
তাহলে কোনটি ঠিক?
দুই রকম কথা হয়ে গেলো না?
তাই এই সরকারের কথা কেউ বিশ্বাস করে না।
ঠিক তেমনি হুজি মাফুজের কথাও কেউ বিশ্বাস করে না।
কিছু দিন পরই মব জাস্টিস হবে। ডেভিল হান্ট তাকে দেখেও দেখবে না।
কিছু দিন পর তৌহিদী জনতা আবার উগ্রতা দেখাবে। ডেভিল হান্ট সেটাও দেখেও দেখবে না।
কিন্তু আওয়ামী লীগের কোন কর্মি কিছু করলে তা ঠিকি ডেভিল হান্টের চোখে পড়ে যাবে এবং ত্বড়িৎ একশনে যাবে। কেউ জয়বাংলা বললে ডেভিল হান্ট তার মুখ বন্ধ করে দিবে। কেউ ড.ইউনুসের সমালোচনা করলে ডেভিল হান্ট তার গলা চেপে ধরবে। কোন সাংবাদিক, মিডিয়া এই সরকারের বিরুদ্ধে কিছু বললে ডেভিল হান্ট হাজির হয়ে যাবে।
সুতরাং, হুজি মাফুজের এই সব কথার কোন মূল্য নেই।
স্কারবোরো, কানাডা
