
ন্যাথানিয়েল আর্সকিন-স্মিথ,সাধারণত কানাডার লিবারেল পার্টির প্রগতিশীল (progressive) এবং কিছুটা স্বাধীনচেতা (maverick) রাজনীতিবিদ হিসেবে দেখা হয়। তিনি প্রায়ই নিজের দলের অবস্থানের সঙ্গেও ভিন্নমত প্রকাশ করেছেন এবং বিবেক অনুযায়ী ভোট দেওয়ার জন্য পরিচিত।
তিনি বহুবার লিবারেল সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন বা প্রকাশ্যে সমালোচনা করেছেন। এজন্য তাঁকে কানাডার সংসদে “least predictable MP” বা “maverick Liberal” বলেও আখ্যায়িত করা হয়েছে।
নাথানিয়েল আর্সকিন-স্মিথকে কেন্দ্র-বাম (centre-left) ধারার লিবারেল রাজনীতিবিদ বলা যায়। তিনি অর্থনৈতিকভাবে মধ্যপন্থী হলেও সামাজিক নীতি, আবাসন, পরিবেশ ও জনকল্যাণমূলক বিষয়ে তুলনামূলকভাবে প্রগতিশীল অবস্থান নেন।
ন্যাথানিয়েল আর্সকিন-স্মিথ সাম্প্রতি তার সমর্থকদেরকে ইমেইল বার্তায় জানিয়েছেন তিনি ফেডারেল রাজনীতি থেকে বিদায় নিবেন।
তিনি আগামী ২৫ শে জুন তার ২০১৫ থেকে ২০২৬ পর্যন্ত দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা তার ভক্ত এবং স্বেচ্ছাসেবকদের সাথে celebrate করতে চান।
আমার প্রশ্ন হচ্ছে, ন্যাথানিয়েল আর্সকিন-স্মিথের পরবর্তী গন্তব্য কি? ফেডারেল রাজনীতি থেকে বিদায় নেওয়ার মাধ্যমে তিনি কি তবে পুরোদমে প্রভিন্সিয়াল রাজনীতিতে প্রবেশ করতে চাচ্ছেন?
স্মিথের দীর্ঘ দিনের স্বপ্ন তিনি অন্টারিও লিবারেল পার্টির হাল ধরবেন।
তিনি এর আগেও ২০২৩ সালে অন্টারিও লিবারেল পার্টির লিডারশীপ রেসে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সময় বনি ক্রম্বি অন্টারিও লিবারেল পার্টির নেতা নির্বাচিত হওয়ায় ন্যাথানিয়েল আর্সকিন-স্মিথ সফল হতে পারেননি।
২০২৬ সালে এসে তিনি একটু ভিন্ন পথেই অন্টারিও লিবারেল পার্টির নেতৃত্বের লড়াইয়ে আবতীর্ন হতে চেয়েছিলেন।
তিনি চেয়েছিলেন স্কারবরো সাউথ ওয়েস্ট রাইডিং থেকে উপনির্বাচনে জয়ী হয়ে অন্টারিও লিবারেল পার্টির লিডারশীপ রেসে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তবে অন্টারিও লিবারেল পার্টি লিডারশীপ রেসে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এমপিপি হওয়া কোন পূর্ব শর্ত নয়।
এমপিপি হতে পারলে ভালো। কারন, প্রভিন্সিয়াল পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করার জন্য এমপিপি হওয়া জরুরী। প্রভিন্সিয়াল পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করার পূর্ব শর্ত হচ্ছে তাকে অবশ্যই এমপিপি হতে হবে। অন্যথা প্রভিন্সিয়াল পার্লামেন্টের অধিবেশনে যোগদান করা সম্ভব নয়।
মূলত সেই লক্ষ্যকে সামনে রেখেই ন্যাথানিয়েল আর্সকিন-স্মিথ স্কারবরো সাউথ ওয়েস্ট থেকে এমপিপি নির্বাচিত হতে চেয়েছিলেন।
কিন্তু বিধি বাম।
যাইহোক, এখনো ন্যাথানিয়েল আর্সকিন-স্মিথের পক্ষে অন্টারিও লিবারেল পার্টির লিডারশীপ রেসে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব।
আমি ভুল না হলে তার পরবর্তী গন্তব্য সেই দিকেই ধাবিত হতে পারে।
ফেডারেল রাজনীতি থেকে বিদায় নেওয়ার অর্থ প্রভিন্সিয়াল রাজনীতিতে প্রবেশের ইংগিত দেয়।।
অন্টারিও লিবারেল পার্টির রেসে এই পর্যন্ত পাঁচ জনের নাম ইতিমধ্যে চলে এসেছে।
এর মধ্যে এজাক্সের এমপিপি ছাড়া অন্য কেউ এমপিপি নন।
যারা ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তাদের তুলনায় ন্যাথানিয়েল আর্সকিন-স্মিথকে অনেক বেশি অন্টারিও লিবারেল পার্টির নেতা হিসাবে ফিট বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে।
ন্যাথানিয়েল আর্সকিন-স্মিথ অন্টারিও লিবারেল পার্টির লিডারশীপ রেসে প্রতিদ্বন্দ্বিতা করলে তার দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হতে পারে।
স্মিথের জন্য আমার তরফ থেকে শুভকামনা।
উপরের লেখাটি আমার অনুমান মাত্র।।
ন্যাথানিয়েল আর্সকিন-স্মিথের অন্য কোন পরিকল্পনাও থাকতে পারে।
সময়ের সাথে সাথে সেই পরিকল্পনা সবার সামনে খোলাসা হয়ে যাবে।
