গার্ডিনার এক্সপ্রেসওয়ের কাজে গতি চান কাউন্সিলররা

গার্ডিনার এক্সপ্রেসওয়ে নির্মাণকাজে গতি আনার পদক্ষেপসম্বলিত একটি প্রস্তাব টরন্টো সিটি কাউন্সিলে উত্থাপন করা হয়েছে

গার্ডিনার এক্সপ্রেসওয়ে নির্মাণকাজে গতি আনার পদক্ষেপসম্বলিত একটি প্রস্তাব টরন্টো সিটি কাউন্সিলে উত্থাপন করা হয়েছে। কারণ, নগরীর চালকরা এরই মধ্যে নির্মাণকাজের যন্ত্রণা টের পাচ্ছেন। কয়েক বছর ধরে এই নির্মাণকাজ চলার কথা।

কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড প্রস্তাবটি উত্থাপন করেন এবং কাউন্সিল জন বার্নসাইড তাকে সমর্থন করেন। প্রস্তাবে নির্মাণকাজে গতি আনয়ন এবং যান চলাচলের ওপর প্রভাব কমিয়ে আনার পরিকল্পনা চতুর্থ প্রান্তিকে সিটি কাউন্সিলকে অবহিত করতে বলা হয়েছে সিটি কর্মীদের।

- Advertisement -

ব্র্যাডফোর্ড বলেন, আমি এটা ফেসবুক গ্রুপে দেখতে পাই। লোকজন রাস্তায় আমার কাছে এসে এ নিয়ে কথা বলেন। যানজটের কারণে তারা তাদের কর্মঘণ্টা হারাচ্ছেন এবং এগুলোর কোনোটিই সমন্বিত নয়। গার্ডিনারের মতো প্রধান ধমনি তিন বছরের বেশি সময় আমরা বন্ধ রাখতে যাচ্ছি এবং কোনো শেষ দেখতে পাচ্ছি না। এটা একেবারেই অগ্রহণযোগ্য।

তিনি বলেন, গত সাতটি সপ্তাহ ছিল জনগণের কাছে ভয়ঙ্কর। দুই মাস ধরে উভয় দিকে গার্ডিনার এক্সপ্রেস যান চলাচলের জন্য দুই লেনে নামিয়ে আনা হয়েছে। ডাফেরিন থেকে স্ট্রাচান পর্যন্ত এক্সপ্রেসওয়েটি পুনর্জাগরণের অংশ হিসেবে বড় ধরনের সংস্কারকাজ চলছে।

পুরোনো ও অত্যধিক যান চলাচলকারী মহাসড়কটি সংস্কারের পাঁচ স্তরের যে পরিকল্পনা চলমান কাজ তার দ্বিতীয় অংশ। এই পর্যায়ের কাজ প্রায় তিন বছর চলবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বর্ধিত যানজটের কারণে চালকরা এরইমধ্যে বিরক্ত হয়ে পড়েছেন।

কাউন্সিল বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র অলিভিয়া চাউ প্রস্তাবটিকে বাহুল্য অভিহিত করে বলেন, সিটি কর্মীরা এরই মধ্যে শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকগুলো সমন্বয় করছেন, যাতে করে তারা যানজট ও নির্মাণকাজ ব্যবস্থাপনা করতে পারেন। এটা ভাঙা ও গার্ডিনারের পুনর্গঠন। এটা সংস্কার কাজ নয়। আক্ষরিক অর্থেই গার্ডিনারের ব্যবহার জারি রেখে একপাশ যাতে আপনি ভাঙতে পারেন সেজন্য আরেক পাশ খোলা রাখতে হবে। এটা সত্যিই কঠিন কাজ।

তিনি বলেন, তারপরও সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজের মাধ্যমে নির্মাণকাজে কীভাবে গতি আনা যায় সে ব্যাপারে একটি পরিকল্পনা তৈরির জন্য বর্তমান ঠিকাদারের সঙ্গে কাজ করছেন কর্মীরা। রাতের বেলা ভাঙার সময় সৃষ্ট শব্দ পার্শবর্তী বসতিতে মনিটরের মাধ্যমে পরীক্ষা করে দেখছেন তারা। যাতে করে রাতের বেলা যাদের ঘুমানোর প্রয়োজন তাদের ওপর নেতিবাচক কোনো প্রভাব না পড়ে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ সংক্রান্ত হালনাগাদ তথ্য অবকাঠামো কমিটির হাতে আসবে।

- Advertisement -

Read More

Recent