ভ্যাক্সিন সার্টিফিকেট ও বুস্টার ডোজ

অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড

আমি কিছু দিন আগে কোথাও প্রবেশের ক্ষেত্রে ভ্যাক্সিন সার্টিফিকেট দেখিয়ে প্রবেশের বাধ্যবাধকতার বিপক্ষে কিছু যুক্তি দিয়েছিলাম।
লেখেছিলাম, যেখানে পুরোপুরি ভ্যাক্সিনেটেড কিংবা বুস্টার ডোজ প্রাপ্তরাও সংক্রমিত কিংবা আক্রান্ত হচ্ছে সেখানে কোথাও প্রবেশের ক্ষেত্রে ভ্যাক্সিন সার্টিফিকেট রাখার কোন অর্থ হয় না। কারন, পুরোপুরি ভ্যাক্সিনেটেড/ বুস্টার ডোজ প্রাপ্ত ব্যক্তি আক্রান্ত হয়েও ভ্যাক্সিন সার্টিফিকেট দেখিয়ে প্রবেশাধিকার পাবে। সেক্ষেত্রে কে করোনা আক্রান্ত আর কে আক্রান্ত নয় তা ভ্যাক্সিন সার্টিফিকেট দিয়ে আর আলাদা করা সম্ভব নয়। দেখা যাবে, রেস্টুরেন্ট,GYM ইত্যাদিতে শুধুমাত্র ভ্যাক্সিন সার্টিফিকেটের কারনে আক্রান্ত এবং আক্রান্ত নয় উভয় প্রকার ব্যক্তি প্রবেশাধিকার পাবে। এমন একটি বিধান রাখার কোন যুক্তি হয় না। বরং এই বিধান উঠিয়ে দিয়ে শুধুমাত্র মাস্ক ম্যান্ডেট রাখা হোক।
দুদিন আগে ফোর্ড সরকার কিন্তু সেই সিদ্ধান্তই গ্রহন করেছেন। অর্থাৎ কোথাও প্রবেশের ক্ষেত্রে ভ্যাক্সিন সার্টিফিকেট প্রদর্শনের বিধান উঠিয়ে দিয়ে শুধুমাত্র মাস্ক পরিধানের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
মার্চের ১ তারিখ আরো অনেক বিধিনিষেধ উঠে যাবে।
তবে বিজ্ঞানীরা এখনো নতুন ভ্যারিয়েন্টের আশংকা করছে। কারন, করোনা ভাইরাসের মিউটেশন থেমে নেই। প্রতিনিয়ত এর মিউটেশন হচ্ছে। বিজ্ঞানীদের আশংকা ভাইরাসটি আন-ভ্যাক্সিনেটেডদের অবলম্বন করে নতুন ভ্যারিয়েন্টে রূপ নিতে পারে।
তাই প্রতিটি দেশেই ভ্যাক্সিনেশনের অগ্রগতি জরুরী। প্রতিটি দেশে জনসংখ্যার ৮০% থেকে ৯০% পুরোপুরি ভ্যাক্সিনেটেড হলে হার্ড ইমিউনিটি অর্জনের মাধ্যমে নতুন ভ্যারিয়েন্টের পথ রোধ করা সম্ভব।
যে সব দেশ এখনো এই লক্ষ্যে পৌঁছে নাই তাদেরকে ভ্যাক্সিন কার্যক্রম এগিয়ে নিতে হবে।
একমাত্র এভাবেই পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।
সেই দিক থেকে কানাডা ভ্যাক্সিন কার্যক্রমে অত্যন্ত সফল। কিন্তু পৃথিবীর অন্য সব দেশ একই ভাবে ভ্যাক্সিন কার্যক্রমে এগিয়ে না থাকলে কানাডা ভ্যাক্সিন কার্যক্রমে সফল হওয়া স্বত্তেও নতুন ভ্যারিয়েন্ট দ্বারা আবার আক্রান্ত হতে পারে। কারন, কানাডায় এই পর্যন্ত যত গুলি ভ্যারিয়েন্ট এসেছে তা সব বাইরের দেশ থেকে এসেছে।
তাই নতুন ভ্যারিয়েন্ট থেকে বাচার জন্য পৃথিবীর সব দেশকেই ভ্যাক্সিনে অভূতপূর্ব অগ্রগতি সাধন করতে হবে।
তবেই কেবল নতুন ভ্যারিয়েন্টের বিস্তার রোধ হতে পারে।
এই লক্ষ্য অর্জন কঠিন হলেও অসম্ভব নয়।

স্কারবোরো, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent