পালিয়ে কি বাঁচবেন

পালিয়ে কি বাঁচবেন

আপনাদের বুঝি ঘুম ভেঙ্গেছে আজ!
চেতনা উঠলো জেগে?
খুনীকে বাঁচাতে সাফাই গাইতে
নেমেছেন প্রবল বেগে।
গা ঢাকা দিয়ে এতোদিন ভালোই
পালিয়ে ছিলেন গর্তে
খুনীকে সমর্থন জোগাতে ভাই
কেন বের হলেন মরতে!
আপনাদের সবার নাম খোদাই করে
রাখছে ছাত্র জনতা
পালিয়ে কি বাঁচবেন খুনী যখন
হারাবে তার ক্ষমতা?

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Read More

Recent