
হেপা (HEPA -stands for High Efficiency Particulate Air) ফিল্টার যা দুষিত বায়ুকে বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়। এই ফিল্টার ৯৯.৭% বাতাস বিশুদ্ধ করতে সক্ষম।
মানে হলো ০.০৩ মাইক্রোন স্কেলের বাতাসের কণা, ফুলের রেণু বা পোলেন, ইত্যাদি পর্যন্ত বিশুদ্ধকরণ সম্ভব এই ফিল্টার কোনো হাত শুকনো করার high technology dryer বা ঘরে air purification যন্ত্রে। কিছু কিছু humidifier এই ফিল্টার ব্যবহার করে। আমরা বাসায় সারা বছর হালকা গরম বা ঠান্ডা বাতাসের humidifier ব্যবহার করি। এতে এলার্জিক কণাগুলো শুষে নিয়ে বাসার পরিবেশ ডাস্টমুক্ত রাখে। হানিওয়েল brand বেশ ভালো এক্ষেত্রে।
বর্তমানে ডাইসন Dyson brand এক air blade V আকৃতির ও পাখির ডানার বা এ্যারোপ্লেনের মতো আকৃতিতে বেশ ব্যবহৃত হতে দেখা যাচ্ছে।ডাইসন কম্পানি পৃথিবীর প্রথম বাতাস বিশুদ্ধকরণ পদ্ধতিতে table fan, vacuum cleaner ও hand dryer চালু করে।
যে ছবিটার পোস্ট আমি দিয়েছিলাম ক্যুইজ হিসেবে, সেটা পানির ট্যাপ বা faucet+hand dryer. দুপাশে hand dryer সংযুক্ত ছিল বিধায় নাম হলো একের মধ্যে দুই প্রযুক্তি।
হাত ধোয়া ট্যাপের সাথে কেন হাত শুখনো করতে হবে সে প্রশ্ন আমার মতো যাদের আছে তাদের জন্য বলছি, অনেকগুলো সুবিধা বিবেচনা করে তবেই এই প্রযুক্তি বিখ্যাত হয়েছে।
স্পর্শহীন, অল্প সময় (মাত্র ১২-১৪ সেকেন্ড) অল্প কারেন্ট, এক জায়গায় দাঁড়িয়ে, সিংক কে ভেজা বা স্যাঁতসেতে না রাখা, সর্বোপরি স্বাস্থ্যসম্মত উপায়ে বায়ুদিয়ে আপনাকে বিশুদ্ধ পরিবেশে ও বিশুদ্ধ উপায়ে হাতের পানি দূরীকরণ যা চমৎকার এক অনুভূতি এনে দেয়। পেপার টাওয়েল বা টিস্যু তথা গাছ বাঁচল।সময় বাঁচল। জায়গা কমল। বিশুদ্ধ বায়ুসেবন হলো …খরচ কমল..।
HVAC (Heating Ventilation and Air conditioning) system এ এই ফিল্টার air quality বাড়াতে অতুলনীয়।
আরো কিছু লেখার ছিল তবে আজ এখানেই রাখছি।
বন্ধুরা, আমরা টেকনোলজির আশীর্বাদপুষ্ট। কেউ কেউ বা কোনো কোনো সরকার আবার এই টেকনোলজি দুষ্ট।
কাজেই বুদ্ধিমান লোকে নিশ্চয় ভুল করবে না।
টরন্টো, কানাডা
