
পৃথিবীর অশুভ শক্তিগুলো বহুরূপী। তারা নানাভাবে, নানা সময়ে, নিজের স্বার্থ বুঝে রূপ পাল্টায়। আর সেই অশুভ শক্তিগুলোকে চিহ্নিত করা এবং প্রয়োজনে মোকাবেলা করতে শেখাটাই একজন সুন্দর মানুষের কাজ। সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে বা শিক্ষার কাজের সাথে যুক্ত তাদের দায়িত্ব পৃথিবীকে সুন্দর করবার জন্য পৃথিবীতে শোষণকারী, অন্যায়কারী, ধনী-গরীবের পাৰ্থক্য তৈরিকারী, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য তৈরিকারী, ধর্মের নামে অধর্মের চর্চা করা, মানুষের অনিষ্ট করা, ক্ষমতার দম্ভকারী মানুষরূপী অসুরগুলোকে চিনিয়ে দেয়া। সমাজের রাজা, মোড়ল, আকাশসম ক্ষমতাধর লোকেদের সমাজে অদৃশ্য অসম কাঠামো তৈরির ক্ষেত্রে যে ভূমিকা থাকে তাকে খালি চোখে দেখতে শিখতে হবে। আমরা যেন বিভ্রান্ত হয়ে না যাই বা ভয় না পাই সমাজের সেই শোষক অপশক্তিগুলোকে দেখে। আমাদের শিশু -কিশোরদেরকে তাই ছোটবেলা থেকেই শেখাতে হবে আমাদের চারিপাশের পরিবেশে কত অন্ধকার লুকিয়ে আছে এবং সেই সাথে তারা কেমন করে আলো হয়ে জ্বলে উঠবে, দেবী দূর্গার মতো শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে বহুরূপে সমাজের মহিষাসুরদের বধ করতে। বিদ্বেষের বিষ ছড়ানো, মানুষকে বিভক্ত করা, ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে ব্যবসা, ধর্মকে অন্যায়, অনাচার বৃদ্ধিতে ব্যবহার করা আর রক্তের রাজনীতি বন্ধ হোক পৃথিবী থেকে I এবারের দূর্গা পূজায় আমাদের সকলের জোর দাবী এবং প্রার্থনা,বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হোক, ধর্মান্ধতা নিপাত যাক,মানবতা মুক্তি পাক।
অনুষ্ঠিত হয়ে গেলো ক্যালগেরির শিশু -কিশোরদের পরিবেশনায় “মোরা ঝঞ্ঝার মত উদ্দাম”
শিশু শিল্পী : স্পর্শ,স্পৃহা, অর্কিড,টুশি,সৌনক, প্রার্থনা, প্রকৃতি, পৃথিবী, পৃথিলা, অগ্নিলা,আরুশি,অর্চিতা, রক্তিম, শ্রীহন, তূর্য, শাওনী I
সহযোগিতায় : সুনন্দা পালিত শর্মা (রুম্পা), ড: রঞ্জন দত্ত, ড : সুমিতা বিশ্বাস এবং শ্রাবনী চৌধুরী
প্রানঢালা শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ সকল অভিভাবকবৃন্দকে এবং বাংলাদেশ পূজা পরিষদের সকল আয়োজকবৃন্দকে I পরিচালনায় : ড: জেবুন্নেসা চপলা ।
ক্যালগেরি, আলবার্টা
