জেনেটিক পরীক্ষায় জানা যাবে ব্যক্তির বিশেষ মানসিক রোগের ঝুঁকি

গবেষণাটি করেছেন মেডিকেল নিউরোসায়েন্সের পিএইচডি শিক্ষার্থী কেট ফ্রিম্যান

হ্যালিফ্যাক্সের ডালহৌসি ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, জেনেটিক পরীক্ষার মাধ্যমে কোনো ব্যক্তির বিশেষ ধরনের মানসিক রোগের ঝুঁকি শনাক্ত করা সম্ভব বলে তারা জানতে পেরেছেন। কোনো ব্যক্তির মানসিক রোগে আক্রান্ত সম্ভাবনা নিরূপনে পলিজেনিক স্কোরের সাহায্য নিয়েছেন গবেষকরা।

ডালহৌসি ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পলিজেনিক স্কোর কোনো ব্যক্তির জেনোমের হাজার হাজার জেনেটিক ভ্যারিয়েন্টকে একত্রিত করে। এসব ভ্যারিয়েন্টের প্রতিটির মানসিক রোগের ঝুঁকির সঙ্গে দুর্বল সম্পর্ক রয়েছে। কিন্তু যখন হাজার হাজার ভ্যারিয়েন্ট পলিজেনিক স্কোরে সংগ্রহ করা হয় তখন এই সংযোগ শক্তিশালী হয়।

- Advertisement -

গবেষণাটি করেছেন মেডিকেল নিউরোসায়েন্সের পিএইচডি শিক্ষার্থী কেট ফ্রিম্যান। গবেষণায় তিনি আবিস্কার করেছেন, পলিজেনিক স্কোর মানসিক স্বাস্থ্য সম্পর্কিত একাধিক বৈশিষ্টের প্রতিফলন। এটা অবসন্নতা ও বাইপোলার ডিজঅর্ডারের কারণ হয়ে দাঁড়ায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের গবেষণায় দেখা গিয়েছিল বিষণœতা বা বাইপোলার ডিজঅর্ডার সেইসব তরুণদের মধ্যে বাসা বাঁধে যাদের স্বজনদের এই সমস্যা রয়েছে। অথবা আগে যাদের উদ্বিগ্নতার মতো ছোটখাটো মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল।

এই সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফ্রিম্যান এক হাজার তরুণের নমুনা সংগ্রহ করেন। ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, পলিজেনিক স্কোর নিয়ে ফ্রিম্যানের কাজ অনেক বেশি সঠিক। বিশেষ করে পারিবারিক ইতিহাস অথবা শৈশবের মানসিক স্বাস্থ্য সমস্যার তুলনায় মানসিক রোগের ঝুঁকির পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে।

- Advertisement -

Read More

Recent