কানাডা বঙ্গবন্ধু পরিষদের আয়োজন

বাঙালি জাতিসত্তার সংস্কৃতি ও ভাষা ভিত্তিক স্বাধীন রাষ্ট্রের গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন

ড. নূরুন নবী একজন বীর মুক্তিযোদ্ধা। বিজ্ঞানী, আবিষ্কারক, লেখক, সংগঠক, সংস্কৃতিকর্মী। বঙ্গবন্ধুর স্নেহধন্য ও তার আদর্শিক সৈনিক হিসেবে আজ তিনি সর্বজনবিদিত। পেশাগত জীবনে সফলতার চূড়ান্ত শিকড় স্পর্শ করেও মা-মাটির জন্য তিনি সার্বক্ষণিকভাবে গর্বিত। পর্যুদস্ততায় সবসময়ই দুর্দিনে তিনি উদ্বিগ্ন। মহান মুক্তিযুদ্ধের বিশ্বখ্যাত কাদেরিয়া বাহিনীর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দক্ষতার সাথে তিনি তাঁর দায়িত্ব পালন করে বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছেন৷ বিজয়ী বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশের যে কোন ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হয়ে অনন্য ভূমিকা পালন করেছেন।    এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কাউন্সিলম্যান হিসেবেও তিনি বারবার নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশের নানান প্রেক্ষাপটে তিনি মুক্তিযুদ্ধ বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর জীবন-কর্ম ও  আদর্শের চর্চা করতে উত্তর আমেরিকায় বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছন।

- Advertisement -

বাঙালি জাতিসত্তার সংস্কৃতি ও ভাষা ভিত্তিক স্বাধীন রাষ্ট্রের গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন। এইসব কাজের জন্য তাকে আজীবন মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করা হয়। নন্দিত নির্মাতা নাদিম ইকবাল ড. নবীর মুক্তিযুদ্ধ ও সংগ্রামী জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন।

নাদিম ইকবাল নির্মিত ‘ড. নূরুন নবী :  আজীবন মুক্তিযোদ্ধা’ চলচ্চিত্রটি আমাদের এই শহরে প্রদর্শনী করার আয়োজন করা হয়েছে৷

কানাডা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ।

- Advertisement -

Read More

Recent