টরন্টোতে আজীবন মুক্তিযোদ্ধার প্রিমিয়ার

আমাদের টরন্টোতে খুব ভালো লাগছে যে প্রিয় নবী চাচা এবং জিনাত চাচী আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমি ছবিটির সাথে জড়িত থাকায় বাড়তি আনন্দ পাচ্ছি

আর মাত্র একটি দিন ..অপেক্ষার পালা প্রায় শেষ হয়ে এলো বলে …আগামী ২৫ তারিখ রবিবার বিকেল ৬:০০ টায় উডসাইড সিনেমা হলে নাদিমের বহুল প্রদর্শিত প্রামাণ্য চিত্র “ড. নূরুন নবী – আজীবন মুক্তিযোদ্ধা” প্রথমবারের  মতো প্রদর্শিত হতে যাচ্ছে ।

আমাদের টরন্টোতে, খুব ভালো লাগছে যে  প্রিয় নবী চাচা এবং জিনাত চাচী আমাদের মাঝে উপস্থিত থাকবেন .আমি ছবিটির সাথে জড়িত থাকায় বাড়তি আনন্দ পাচ্ছি . অভিনন্দন জানাচ্ছি পুরো টীম কে যাঁদের অনেকেই ঢাকায়  অবস্থান করছে।

- Advertisement -

ফিল্মটির সাথে জড়িত সংশ্লিষ্টি সকলকে অভিবাদন ও শুভেচ্ছা আর কানাডা বঙ্গবন্ধু পরিষদকে  বিশেষ করে প্রিয় আমিন চাচাকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এই আয়োজনটি করার জন্য। গত কয়েকদিন ধরে ডানফোর্থের ঘরোয়া, খাজনা কুইন, লিটিল বাংলাদেশ এই সব রেসুরেন্টের পাশ দিয়ে হাঁটাহাঁটি করি আর সুযোগ বুঝে ছবি তুলে নেই । অনেক ধন্যবাদ প্রিয় জেড এফ খানকে  কে পোস্টার বানানো থেকে শুরু করে ।

তদারকি করা এবং হল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করিয়ে দেয়ার জন্য। বন্ধুরা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই ফিল্মটি দেখার জন্য। এটি একটি ফ্রি ইভেন্ট। চলুন আমরা কিছুক্ষনের জন্য ১৯৭১ এ ফিরে যাই আর দেখে  আসি কত আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতাকে পেয়েছি, প্রানপ্রিয় বাংলাদেশকে পেয়েছি ।

টরন্টো, কানাডা

- Advertisement -

Read More

Recent