কানাডা ইজ নট ফর সেল!

কানাডাকে আমেরিকার ৫১তম অংগরাজ‍্য বানানোর প্রস্তাবের জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রেসিডেন্ট ট্রাম্পকে মুখের উপর বলে দিলেন কানাডা বিক্রিযোগ‍্য পণ‍্য নয় নট ফর সেল

কানাডাকে আমেরিকার ৫১তম অংগরাজ‍্য বানানোর প্রস্তাবের জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রেসিডেন্ট ট্রাম্পকে মুখের উপর বলে দিলেন, কানাডা বিক্রিযোগ‍্য পণ‍্য নয়, নট ফর সেল। তিনি বলেছেন, বিগত কয়েকমাস যাবত আমি নির্বাচনী প্রচারে গোটা দেশ ঘুরেছি, যারা কানাডার মালিক, সেই জনগণ আমাকে বলে দিয়েছে, কানাডা বিক্রির জন‍্যে নয়, কানাডা ইজ নট ফর সেল!

মার্ক কার্নি কানাডার নুতন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে মুখোমুখি বসে খুবই নম্রতা, ভদ্রতার সাথে অথচ স্পষ্টভাবে কথাগুলো বলে দিলেন। গোটা আলোচনায় বুঝা গেল দুজন দুজনার বক্তব্যে অটল, অনেক মত পার্থক্য কিন্তু দুজনই দুজনের প্রশংসা করছেন। শিষ্টাচার, ভদ্রতা বজায় রেখে মতাদর্শগত সংগ্রাম, মতপার্থক্য, মতভেদ নিজ দলের ভেতরে, দলের বাইরে, দেশের বাইরে, প্রতিপক্ষের সাথে, এমনকি শত্রুর সাথেও চালানো সম্ভব। সামান‍্য এই শিক্ষাটা আজ অনেকের মধ‍্যে নেই বললেই চলে, তবে আমরা যারা পৃথিবীটাকে নরক হতে দিতে চাই না, সকলের জন‍্যে বাসযোগ্য রাখতে চাই, শান্তিপূর্ণ পরিবেশ রাখতে চাই তাদেরকে সমাজে এই শিক্ষা বহাল রাখতে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে।

- Advertisement -

দুটো কথা বলি।

১। দেশে যা চলছে তার অনেক কিছুই পলিটিক্যালি মোটিভেটেড। সংস্কারের সাথে এসবের কোন সম্পর্ক নেই। কাজেই আমার মত যারা শুধুমাত্র ভবিষ্যৎ বাংলাদেশকে একটি বৈষম্যহীন, আইনের শাসনের গনতান্ত্রিক বাংলাদেশ দেখতে সংস্কার চায় তাদের অনেকেই কারো কোন পলিটিক‍্যালি মোটিভেটেড কোন বিষয়কে বা প্রতিহিংসা চরিতার্থ করার কোন কাজকে সমর্থন করে না, এটা পরিস্কার থাকা ভাল।

২। দীর্ঘদিন যাবত সমাজে যা চলছে তার অধিকাংশই খারাপ জিনিষ। কোন কিছু দেখলেই ঝাঁপিয়ে পড়ে লাভ, লাইক সাইন দিবেন না। আগে যাচাই করুন, পোষ্টটি ভাল উদাহরণ তৈরী করবে, নাকি খারাপ উদাহরণ তৈরী করবে। কারো নিজের বা তার পরিবারের হো মা সা দেখলে হয় চুপ থাকুন, না হলে প্রতিবাদ করুন। না বুঝেই লাইক, লাভ দিতে দিতে ক্লান্ত হবেন না। না বুঝেই অভিনন্দন অভিনন্দন বললে মানুষ বুঝবে আপনিও এসব খারাপ কাজের সমর্থক এবং সুযোগ পেলে আপনিও করবেন। আর এই সামান‍্য লাইক বা লাভ ক্লিক করে ঐ পাপকে সাপোর্ট করার জন‍্যে আপনিও হয়তো কেয়ামত পর্যন্ত বিনা পরিশ্রমে অন‍্যের পাপের ভাগীদার হতে থাকবেন। আঁকাড়ে ইংগিতে কিছু কথা বললাম, একটি জাতীয় ইস্যু নিয়ে, অপরটি সামাজিক/পারিবারিক ইস্যু নিয়ে। যাদের জন‍্যে বললাম, তারা বুঝবেন। বাকীরা না বুঝলে সমস‍্যা নেই।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent