কানাডার শোষিত আদিবাসীদের জীবন

কানাডার শোষিত আদিবাসীদের জীবন বাংলাদেশের আদবাসী এবং সংখ্যালঘুদের অস্তিত্বের সংকটের কথাও মনে করিয়ে দেয়

আমরা জানি,সারা বিশ্বের আদিবাসীরা, এমনকি কানাডার আদিবাসীরাও আজ তাদের আত্মপরিচয়, ভাষা ও সংসকৃতিকে টিকিয়ে রাখার জন্য, ন্যূনতম মানবিক অধিকারগুলো অর্জনের জন্য নিঃশব্দে, অবিরাম  যুদ্ধ করে যাচ্ছে। পৃথিবীর প্রতিদিনকার এত শোষণ  ও অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠতে হবে কিন্তু কিভাবে ? নিজেকে এবং আমাদের চারপাশকে শিক্ষিত করতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এবং পরোক্ষ শোষণের হাতিয়ার হিসেবে মানুষ তখনই নিজেকে আর ব্যবহার করবে না যখন তারা সচেতন হবে এবং সত্যিকার অর্থে শিক্ষিত হবে I

কানাডার শোষিত আদিবাসীদের জীবন, বাংলাদেশের আদবাসী এবং সংখ্যালঘুদের অস্তিত্বের সংকটের কথাও মনে করিয়ে দেয়। বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায় থেকে ‘আদিবাসী’ বিষয়ে একটি বিতর্কিত পরিস্থিতি তৈরি করা হয়েছে, কেড়ে নেয়ার চেষ্টা চলছে তাদের ‘আদিবাসী’ পরিচয়টিও । প্রশাসনিক শক্তি প্রয়োগ করে আদিবাসী জনগোষ্ঠীকে তাদের ভুমি থেকে উচ্ছেদ করে, বন কেড়ে নিয়ে, ধর্মান্তকরণের মাধ্যমে নিঃস্ব করে দেয়া হচ্ছে ধীরে ধীরে। বাংলাদেশের পাহাড় ও সমতলের আদিবাসী আর বাঙালী জনগনের ঐক্য-সংহতি স্থাপন বুঝি আর এই জীবনে দেখে যেতে পারবো না !

- Advertisement -

কিন্তু কানাডায় যেটা ভালো লাগছে এখানে আদিবাসীদের আজ সমাজের নানা প্রান্ত থেকে সম্মান দেয়ার চেষ্টা চলছে I ইউরোপিয়ানদের ঔপনিবেশিক অত্যাচারকে আজকের প্রজন্ম স্বীকার করে নিচ্ছে এবং আদিবাসীদের জীবনের মান উন্নয়নের জন্য সমগ্র জাতি  একসাথে কাজ করে যাচ্ছে I গতকাল ইউনিভার্সিটি অফ সাস্কাচেওয়ান এ যে সকল আদিবাসী ছাত্র -ছাত্রীরা গ্রাজুয়েট হলো তাদের সম্মানে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলাম  সকলে মিলে Iছোট ছোট বাচ্চাদের বিভিন্ন স্কুল থেকে নিয়ে আসা হয়েছিল আর কমুনিটির বিভিন্ন সংগঠনের অংশগ্রহণ ছিল চোখে পড়বার মতো

অভিনন্দন সেই সকল আদবাসী গ্রাজুয়েটদের যারা এখন পুরোপুরি তৈরী নিজ নিজ কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং দক্ষ নেতৃত্ব দেবার জন্য I

 

ক্যালগেরি, কানাডা

- Advertisement -

Read More

Recent