শিগগিরই আলোচনায় বসছে কানাডা পোস্ট ও ইউনিয়ন

কানাডা পোস্ট এবং ইউনিয়নের মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা কয়েকদিনের মধ্যেই শুরু হবে বলে আশা করা হচ্ছে

কানাডা পোস্ট এবং ইউনিয়নের মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা কয়েকদিনের মধ্যেই শুরু হবে বলে আশা করা হচ্ছে। দুই পক্ষের বৈঠকের পর শনিবার ইউনিয়নের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। পোস্টাল কর্মীদের ওভারটাইমের ওপর জাতীয়ভাবে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে মেইল ডেলিভারি বিলম্ব হওয়ার আশঙ্কার মধ্যে এই বৈঠক করল উভয় পক্ষ।

কানাডিয়ান ইউনিয়ন অব পোস্টাল ওয়ার্কার্স বিকালের দিকে এক বিবৃতিতে বলেছে, কানাডা পোস্টের সর্বশেষ প্রস্তাব সর্তকতার সঙ্গে মূল্যায়নে তাদের আলোচকরা কঠোর পরিশ্রম করছেন। পাশাপাশি নিয়োগদাতা ও মধ্যস্থকারীদের সঙ্গে বৈঠকের আগে জবাব প্রস্তুত করছেন।

- Advertisement -

ইউনিয়নের প্রেসিডেন্ট ইয়ান সিম্পসন এক বিবৃতিতে বলেছেন, তারা জানতে পেরেছেন যে, কানাডা পোস্ট ইউনিয়নের তরফ থেকে দেওয়া নথিপত্র পর্যালোচনার সুযোগ রেখেছে এবং এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানাতে কয়েকদিন সময় নিতে পারে। আমাদের প্রত্যাশা যত দ্রুত সম্ভব কর্পোরেশন আমাদের কাছে ফিরে আসবে। আলোচনা যদিও চলছে তা সত্ত্বেও দেশব্যাপী ওভারটাইমের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

কানাডা পোস্ট তাদের সর্বশেষ প্রস্তাব বুধবার ইউনিয়নের সামনে পেশ করে। এর মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি এবং খ-কালীন কর্মী নিয়োগ। দি কানাডিয়ান ইউনিয়ন অব পোস্টাল ওয়ার্কার্স এখন পর্যন্ত এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানায়নি। তবে নিয়োগদাতার বাতিলকৃত চুক্তি পুনর্বিবেচনার জন্য দুই সপ্তাহ এটি স্থগিত রাখার অনুরোধ করেছে ইউনিয়ন।

পক্ষগুলোর মধ্যে সর্বশেষ সম্পাদিত চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়েছে। গত বছর পোস্টালকর্মীদের মাসব্যাপী ধর্মঘটে অটোয়া হস্তক্ষেপ করার পর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স বোর্ড চুক্তির মেয়াদ বর্ধিত করেছিল।

- Advertisement -

Read More

Recent