পাসপোর্ট অফিসের ৮০০ কর্মী ছাঁটাই হচ্ছেন

জুনের শেষ নাগাদ পাসপোর্ট অফিসগুলো থেকে প্রায় ৮০০ কর্মী ছাঁটাই হচ্ছেন

জুনের শেষ নাগাদ পাসপোর্ট অফিসগুলো থেকে প্রায় ৮০০ কর্মী ছাঁটাই হচ্ছেন। পাসপোর্টের আবেদন কমতে পারে এই ধারণা থেকে সার্ভিস কানাডা জনবল কমিয়ে আনছে। তারই অংশ হিসেবে এই ছাঁটাই।

এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা (ইএসডিসি) সিটিভি নিউজ অটোয়াকে বলেছে, কানাডাজুড়ে সার্ভিস কানাডার কার্যালয়গুলোতে থাকা চুক্তিভিত্তিক কর্মীরা ছাঁটাইয়ের আওতায় পড়বেন। সিদ্ধান্তটি জরুরি ছিল এবং একে হাল্কাভাবে নেওয়া হয়নি।

- Advertisement -

ইএসডিসির একজন মুখপাত্র শুক্রবার রাতে ইমেইলে বলেন, ফেডারেল বিভাহ হিসেবে ইএসডিসির শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করার বারধ্যবাধকতা রয়েছে। আর সেটা হতে হয় সংস্থার কাজের পরিমাণ সংক্রান্ত পূর্বাভাসের ভিত্তিতে। রাজস্বকে অবশ্যই ব্যয়েল সঙ্গে ভারসাম্যপূর্ণ করতে হবে। বেতনবাবদ কর্মীদের পেছনে ব্যয়ও এর মধ্যে অন্তর্ভুক্ত।

এই মুখপাত্র বলেন, পূর্বাভাসে উল্লেখিত কাজের পরিমাণের সঙ্গে জনবলের সমন্বয় ধারাবাহিকভাবে করে আসছে সার্ভিস কানাডা, যাতে করে প্রক্রিয়াকরণের কাজে পর্যাপ্ত সংখ্যক কর্মী থাকে। জাতীয়ভাবে পাসপোর্টের আবেদন হ্রাসের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করা হবে। সার্ভিস কানাডা কানাডার প্রত্যেক প্রদেশ ও অঞ্চলে সেবা দিয়ে আসছে। তাই ছাঁটাইয়ের আওতায় থাকা কর্মীরা নেটওয়ার্কের বিভিন্ন স্থানে কর্মরত। ছাঁটাইয়ের জন্য বাছাই করা সব কর্মীকে নোটিশ দেওয়া হয়েছে এবং তাদেরকে সব ধরনের প্রত্যক্ষ সহায়তা দেওয়া হচ্ছে।

সার্ভিস কানাডা বলেছে, ১ এপ্রিল থেকে ৯৯ শতাংশ পাসপোর্ট সেবার মান অক্ষুন্ন রেখে প্রক্রিয়াকরণ করা হয়েছে।

এ নিয়ে এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো ফেডারেল পাবলিক সার্ভিস কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল। কানাডা রেভিনিউ এজেন্সি বৃহস্পতিবার জনবল সমন্বয়ের অংশ হিসেবে সর্বোচ্চ ২৮০ জন কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। তাদের বেশিরভাগের কর্মসংস্থান ওটোয়া এবং গ্যাটিনো।

- Advertisement -

Read More

Recent