ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব কানাডার

পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন যে জেনিন সফরকারী দলে চারজন কানাডিয়ান ছিলেন

পশ্চিম তীরে কূটনীতিকদের এক সফরের কাছে সতর্কতা হিসেবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কেন গুলি ছুড়েছে সেই ব্যাখ্যা চেয়ে বুধবার অটোয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি পরিস্থিতিকে একেবারেই অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ঠিক কী ঘটেছিল কানাডা তার ব্যাখ্যা আশা করছে।

পার্লামেন্ট হিলে বুধবার এক সংবাদ সম্মেলনে কার্নি বলেন, ওই অঞ্চলে একেবারেই অগ্রহণযোগ্য যে অসংখ্য ঘটনা ঘটছে এটি তার একটি।

- Advertisement -

ইসরায়েলি সেনাবাহিনী বুধবার বলেছে, কূটনীতিকরা জেনিন শহর পরিদর্শনের সময় সতর্কতা হিসেবে গুলি ছোড়ার কারণে যে অসুবিধার সৃষ্টি হয়েছে সেজন্য তারা অনুতপ্ত।

পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন যে, জেনিন সফরকারী দলে চারজন কানাডিয়ান ছিলেন। তাদের সবাই যে নিরাপদ সেটা জেনে তিনি স্বস্তি পেয়েছেন। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত জবাবদিহিতা প্রত্যাশা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আনান্দ বলেন, এ ব্যাপারে কানাডার গভীর উদ্বেগ জানিয়ে দিতে কর্মকর্তাদের আমি ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করতে বলেছি।

অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হলুদ রংয়ের বড় একটি ফটকের কাছে সফরকারী দলের সদস্যদের ক্যামেরার সামনে কথা বলছিলেন। গুলির শব্দ শোনার পর গ্রুপটি ফটক থেকে সরে দাঁড়ায় এবং স্ট্রিট কর্ণারের দিকে যান। একটি ভিডিওতে দুই সৈন্যকে গ্রুপটিকে লক্ষ্য করে বন্দুক তাক করতে দেখা যায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, গ্রুপটি তাদের অনুমোদিত রুটের বাইরে চলে আসে এবং সৈন্যরা সতর্ক বার্তা হিসেবে গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে সশস্ত্র বাহিনী।

- Advertisement -

Read More

Recent