মিসাইল বিধ্বস্ত ভবন থেকে কানাডিয়ান দূতাবাসের কর্মীকে উদ্ধার

তেলআবিবে মিসাইল আঘাত হানা একটি ভবন থেকে কানাডিয়ান দূতাবাসের এক কর্মীকে উদ্ধার করা হয়েছে

তেলআবিবে মিসাইল আঘাত হানা একটি ভবন থেকে কানাডিয়ান দূতাবাসের এক কর্মীকে উদ্ধার করা হয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ ১৪ জুন এই তথ্য জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনান্দ ওই কানাডিয়ানকে উদ্ধারে সহায়তার জন্য ইসরায়েলি ফায়ারফাইটারদের ধন্যবাদ জানান।

- Advertisement -

ইরানের সাম্প্রতিক এই হামলার সময় ওই কর্মী ভবনটির ভেতরে ছিলেন। আনান্দ বলেন, শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ভবনের আরও দুই বাসিন্দাকেও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সবাই এখন নিরাপদ ও ভালো আছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শনিবার তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডন সারের সঙ্গে কথা বলেছেন এবং এ ধরনের হামলারর থেকে নিজেকে রক্ষার ইসরায়েলের অধিকারের প্রতি কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ইরানের পররাণু কর্মসূচি ও সামরিক বাহিনীকে লক্ষ্য করে শুক্রবার ইসরায়েলের নজিরবিহীন হামলার পর দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। ওইদিনই পরের দিকে প্রতিশোধ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

- Advertisement -

Read More

Recent