কিছু বাইসাইকেল হেলমেট প্রত্যাহার

তরুণদের জন্য বেল স্পোর্টস বাইসাইকেলের কিছু হেলমেট প্রত্যাহারের নোটিশ দিয়েছে হেলথ কানাডা ওয়ালমার্টের মাধ্যমে এসব হেলমেট বিক্রি হচ্ছিল

তরুণদের জন্য বেল স্পোর্টস বাইসাইকেলের কিছু হেলমেট প্রত্যাহারের নোটিশ দিয়েছে হেলথ কানাডা। ওয়ালমার্টের মাধ্যমে এসব হেলমেট বিক্রি হচ্ছিল।

হেলথ কানাডার তথ্য অনুযায়ী, দুটি মডেলের বেল ক্যাডেন্স ইযূথ হেলমেট প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে, যেগুলো বিশেষভাবে ২০২৪ সালের সেপ্টেম্বরে তৈরি হয়েছিল। হেলমেটগুলোর ব্যাপারে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, পণ্যগুলো কোনো ব্যক্তি পড়ে গেলে তাদেরকে সুরক্ষা নাও দিতে পারে, যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি মাথায় আঘাত পেতে পারেন।

- Advertisement -

যেসব হেলমেট প্রত্যাহারের নোটিশ দেওয়া হয়েছে সেগুলো হলো কালো ও নিল রংয়ের ভ্যাপার এবং বেগুনী রংয়ের মাল্টি হেলমেট, যেগুলোর মডেল নাম ক্যাডেন্স এবং নাম্বার বি০৬০৫ওয়াই। তাতে ডেট কোড তালিকাভুক্ত করা হয়েছে ৯/২৪।

এসব হেলমেট পরিধানের পর ২৪ জুন পর্যন্ত কানাডা ও যুক্তরাষ্ট্রে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। প্রত্যাহারকৃত হেলমেটগুলোর মধ্যে প্রায় ৪৮১টি ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মে মাসের মধ্যে কানাডায় বিক্রি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে বিক্রি হয় ৩১ হাজার ২১৪টি। ভিন্ন মডেল নামে এগুলো বিক্রি হয়েছে সেখানে।

প্রত্যাহারকৃত হেলমেটের ব্যবহার তৎক্ষণাৎ বন্ধের আহ্বান জানানো হয়েছে। অথবা ফিতা কেটে ফেলার মাধ্যমে এগুলো ধ্বংস করা এবং কাটা ফিতাসহ ধ্বংস করা হেলমেটের ছবি বেল স্পোর্টস সাপোর্ট লাইনে আপলোড করার আহ্বান জানানো হয়েছে। এরপর তারা এসব হেলমেট ধ্বংস করে ফেলতে পারেন। চাইলে গ্রাহকরা বেল টেলিফোনের মাধ্যমেও বেল স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা তাদের ওয়েবাসএিট ঢুঁ মারতে পারেন।

হেলথ কানাডা, ইউ.এস. প্রোডাক্ট সেফটি কমিশন এবং বেলল স্পোর্টস ইনকর্পোরেশন যৌথভাবে পণ্যগুলো প্রত্যাহারের আদেশ জারি করে।

- Advertisement -

Read More

Recent