বাড়ি ভাড়া কমছে টরন্টোতে

এডমন্টন অটোয়া এবং মন্ট্রিয়ালের মতো শহরে গড় ভাড়া এখনো বাড়ছে যদিও আগের তুলনায় বৃদ্ধির গতি কমেছে

কানাডার কিছু প্রধান শহরে ভাড়ার বাসার সরবরাহ দ্রুত বেড়ে যাওয়ায় বাড়িওয়ালারা বিজ্ঞাপনে যে ভাড়া উল্লেখ করছেন, তা কমতে শুরু করেছে বলে জানিয়েছে কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন।

মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন-এর মঙ্গলবার প্রকাশিত মধ্যবর্ষ ভাড়ার বাজার প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালগারি, টরন্টো, ভ্যাঙ্কুভার এবং হ্যালিফ্যাক্সে গত বছরের তুলনায় বিজ্ঞাপিত ভাড়া ২% থেকে ৮% পর্যন্ত হ্রাস পেয়েছে।

- Advertisement -

তবে এডমন্টন, অটোয়া এবং মন্ট্রিয়ালের মতো শহরে গড় ভাড়া এখনো বাড়ছে, যদিও আগের তুলনায় বৃদ্ধির গতি কমেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেক বাড়িওয়ালা জানাচ্ছেন যে খালি ইউনিট ভাড়া দিতে আগের তুলনায় বেশি সময় লাগছে। বিশেষ করে টরন্টো, ভ্যাঙ্কুভার এবং ক্যালগারিতে নতুন নির্মিত ভাড়ার অ্যাপার্টমেন্টগুলো ভাড়া দিতে বিলম্ব হচ্ছে, কারণ এসব শহরে সেকেন্ডারি ভাড়ার বাজারে প্রচুর সরবরাহ রয়েছে।

মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন-এর উপ-প্রধান অর্থনীতিবিদ তানিয়া বোরাসা-ওচোয়া জানান, রেকর্ড পরিমাণ নতুন বাসা তৈরির পাশাপাশি চাকরির বাজারের মন্থর গতি এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়ায় ভাড়া গত বছরের শেষ দিক থেকেই কমছে।

সেকেন্ডারি ভাড়ার বাজারে সাধারণত ভাড়া তুলনামূলকভাবে কম থাকে, কারণ মালিকরা ফাঁকা বাসা রাখতে চান না এবং লাভের হারের চেয়ে ধারাবাহিক ভাড়াটিয়া রাখাকে বেশি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, কন্ডো ভাড়ার মালিকরা প্রায়ই ছোট বিনিয়োগকারী, যাদের হাতে তেমন বেশি আর্থিক নমনীয়তা থাকে না, তাই তারা দ্রুত ভাড়াটিয়া পেতে ইউনিট ভাড়া দিতে আগ্রহী।

অন্যদিকে, বড় ভাড়া-বাড়ি পরিচালনাকারীরা সরাসরি ভাড়া কমানোর পরিবর্তে এক মাসের বিনামূল্যে ভাড়া, স্থানান্তর ভাতা বা সাইনিং বোনাসের মতো প্রণোদনা দিয়ে ভাড়াটিয়া আকর্ষণ করতে বেশি আগ্রহী।

- Advertisement -

Read More

Recent